যুব বান্ধব বাজেট পেশের দাবি ছাত্র যুবকল্যাণ পরিষদের
স্টাফ রিপোর্টার : চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে নূন্যতম ৩৫ করাসহ ৪ দফা বাস্তবায়ন এবং লক্ষ লক্ষ শিক্ষিত যুবকদের বেকারত্ব থেকে মুক্তির লক্ষ্যে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশনে যুব বান্ধব বাজেট পেশ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র যুবকল্যাণ পরিষদ।
বৃহস্পতিবার (৯ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটি। সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। অন্যান্য সমন্বয়কের মাঝে উপস্থিত ছিলেন সুরাইয়া ইয়াসমিন, ইউসুফ আলী, মো. জালাল, মো. মোশারফ
লিখিত বক্তব্যে যুব সমাজের কথা বিবেচনায় যুব বান্ধব বাজেট পেশের দাবি জানানো হয় এবং দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। এতে বলা হয়, এই সরকার ক্ষমতায় আসার আগে কথা দিয়েছিল তাঁরা ক্ষমতায় এলে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে এবং ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বাংলাদেশ সাধারণ ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছে এবং আন্দোলন থেকে জেল জুলুম নির্যাতন সহ্য করে আসছে। সরকার প্রায় ২৮ লক্ষ শিক্ষিত যুব সমাজ ও প্রায় ৪ কোটি যুব সমাজের সাথে কথা দিয়ে কথা রাখেনি। বারবার বৃহৎ এই যুব সমাজের সাথে তালবাহানা, তামাশা এবং অপমান করেই আসছে এই সরকার। সরকার মুখে মুখে যুব সমাজকে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার কথা বললেও বাস্তব চিত্র পুরো উল্টো। যুব সমাজ ধ্বংস হওয়ার মত অনেক চিত্র এখন সবার সামনে দৃশ্যমান। বেকারত্বের অভিশাপে অসংখ্য বেকার আত্মহত্যার পথও বেছে নিয়েছে। এইভাবে প্রতি বছরে হাজার হাজার যুবক আত্মহত্যার পথ বেছে নেয়। একটি জরিপে (সম্প্রতি করা আচল ফাউন্ডেশনের জরিপ) দেখা গেছে বেকারত্ব, সামাজিক অবক্ষয়, পারিবারিক কলহ , আর্থিক সংকট এবং বিভিন্ন কারনে গত কয়েক বছরে প্রায় ১৪ হাজার ৫০০ লোক আত্মহত্যা করেছে। এর অনেকাংশই বেকার যুব সমাজ। সরকারের এই নিয়ে কোন মাথা ব্যাথা নেই।
সংবাদ সম্মেলনে বলা হয়, দৃশ্যমান বাংলাদেশ এগিয়ে গেলেও দীর্ঘ সময় বিবেচনা করলে বাংলাদেশ আসলে ধ্বংসের মুখে যাচ্ছে। কারণ, যুব সমাজই যদি ধ্বংস হয়ে যায় তবে বাংলাদেশ কিভাবে উন্নয়নের পথে যাবে। এই মুহূর্তে যুব সমাজ আইসিউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রয়েছে। এই যুব সমাজকে বাঁচিয়ে রাখতে হলে দরকার যুব বান্ধব বাজেট। তবেই সাড়ে ৪ কোটি যুব সমাজের মুক্তি মিলবে।
অন্যদিকে চাকরিতে আবেদনের বয়সসীমা নির্দিষ্ট রেখে সরকার লক্ষ লক্ষ যুবককে শিকলবন্দী করে রেখেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে মানুষের গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি পেয়ে আসছে। সেই হিসাবে চাকরিতে আবেদনের বয়সসীমা এখন হওয়ার কথা ৪২ কিন্তু আমরা চেয়েছি মাত্র ৩৫। এছাড়া বিশ্বের উন্নয়নশীল ও উন্নত দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা পর্যায়ক্রমে ৩৫, ৪০, ৪৫, ৫৯ এবং কোন কোন দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা - ই নেই। আর এই সরকারও বারবার কথা দিয়েছে ক্ষমতায় আসলে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করবে কিন্তু দুঃখের বিষয় সরকার এখনও তালবাহানা করেই চলছে। তাই বাংলাদেশ ছাত্র - যুব কল্যাণ পরিষদ পরিষ্কারভাবে বলতে চায়, যদি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি না করা হয় এবং যুব বান্ধব বাজেট পেশ করা না হয় তবে সরকারের জন্য কঠিন সময় অপেক্ষা করছে।
সরকারের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে এতে আরো বলা হয়, দীর্ঘদিন যুব সমাজ ধৈর্য্য ধরে এসব সহ্য করে আসছে কিন্তু এই সীমানা ক্রস বা অতিক্রম করলে সরকারের জন্য বিপদ বয়ে আনবে। আমরা বলতে চাই কিছুতেই তালবাহানা না করে আসন্ন বাজেটের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি সহ যুব বান্ধব বাজেট বাস্তবায়ন করুন।
সংবাদ সম্মেলনে সুস্পষ্ট ৪ দাবি তুলে ধরেন প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। দাবিসমূহ হলো→১. চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে নূন্যতম ৩৫ বছরে উন্নীত করতে হবে; ২. চাকরিতে আবেদনের ফি কমিয়ে ৫০-১০০ টাকার মধ্যে নির্ধারণ করতে হবে; ৩. নিয়োগ পরীক্ষা সমূহ জেলা কিংবা বিভাগীয় পর্যায় নিতে হবে; ৪. সকল নিয়োগ পরীক্ষা ৩ থেকে ৬ মাসের মধ্যে সম্পন্ন সহ করে সু - নির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করতে হবে।
(পিআর/এসপি/জুন ০৯, ২০২২)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








