E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এবছর আর বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না

২০২২ জুন ০৯ ২১:২৯:১৩
এবছর আর বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে চাই না

স্টাফ রিপোর্টার : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবছরই আমরা বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিয়ে থাকি, এবছর আর প্রতিক্রিয়া দিতে চাই না। কারণ কোন বাজেটের প্রতিক্রিয়া দেব, কার বাজেটের প্রতিক্রিয়া দেব? কারা এই বাজেট করছে; যারা জনগণের প্রতিনিধি নয়। যাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।

তিনি আরও বলেন, যারা এসব বাজেট তৈরি করে শুধু নিজেদের লুটপাটের জন্য। তারা কী করে ভবিষ্যতে আরও লুটপাট করবে তার একটি হিসাব তৈরি করে। আমরা অত্যন্ত খারাপ সময় অতিবাহিত করছি, এটা শুধু বিএনপির জন্য নয়, সব জাতি খারাপ সময় অতিক্রম করছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এস এ খালেককে দেখে তার বাসা সংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপি কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এখন যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা এদেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা এ দেশটাকে একটি লুটপাটের রাজত্ব তৈরি করেছে।

বিএনপি মহাসচিব বলেন, এত টাকার বাজেট দিয়েছে। ওখান থেকে কত টাকা লুট করবে তার একটা হিসাব বের করছে। এ কারণেই এই বাজেট আমার কাছে এতটুকু গুরুত্ব পায় না। এ বিষয় নিয়ে আমি বেশিকিছু বলতে চাচ্ছি না।

(ওএস/এএস/জুন ০৯, ২০২২)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test