E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

খালেদা জিয়া হাসপাতালে, বিএনপির কর্মসূচি স্থগিত

২০২২ জুন ১১ ১১:৪৮:৫০
খালেদা জিয়া হাসপাতালে, বিএনপির কর্মসূচি স্থগিত

স্টাফ রিপোর্টার : শারীরিক অসুস্থতা নিয়ে মধ্যরাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হওয়ায় শনিবারের নিজের সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১০ জুন) দিনগত রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান তথ্য জানিয়েছেন।

শনিবার সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানানোর কথা ছিল মির্জা ফখরুলের।

শনিবার দিনগত রাত ৩টা ২০ মিনিটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

(ওএস/এএস/জুন ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test