E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিকেলে এলডিপির সঙ্গে বিএনপির সংলাপ

২০২২ জুন ১৬ ১২:৩৮:২২
বিকেলে এলডিপির সঙ্গে বিএনপির সংলাপ

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের অংশ হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদের সঙ্গে সংলাপে বসবে বিএনপি। বৃহস্পতিবার (১৬ জুন) বিকেল ৫টায় মহাখালী ডিওএইচএস অলি আহমদের বাস ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

তিনি বলেন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বে প্রতিনিধি দল সংলাপে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান থাকবেন।

গত ২৪ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। প্রথম দিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে গিয়ে বৈঠক করেন।

এরপর ২৭ মে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে, ৩১ মে গণসংহতি আন্দোলনের সঙ্গে, ১ জুন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ২ জুন কল্যাণ পার্টি, ৭ জুন বাংলাদেশ মুসলিম লীগ, ৮ জুন জাতীয় পার্টি (কাজী জাফর), ৯ জুন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ১২ জুন ন্যাশনাল আওয়ামী পার্টি-ভাসানী (ন্যাপ ভাসানী) নেতাদের সঙ্গে বৈঠকে করে বিএনপি।

(ওএস/এএস/জুন ১৬, ২০২২)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test