জনগণের কষ্টের সময় সরকার উৎসব নিয়ে ব্যস্ত : ফখরুল
স্টাফ রিপোর্টার : জনগণের কষ্টের মুহূর্তে সরকার উৎসব নিয়ে ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা মনে করি এই দুঃসময়ে, এই দুর্যোগের সময়ে, জনগণের কষ্টের সময়ে সরকার ব্যস্ত উৎসব নিয়ে। পদ্মা সেতু উদ্বোধনের জন্য তারা এতো ব্যস্ত যে মানুষের দিকে তাকানোর সময় নেই, মানুষের কষ্টের দিকে তাকানোর সময় নেই।
শনিবার (১৮ জুন) ঢাকা মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ সুনামগঞ্জ থেকে শুরু করে উত্তরে লালমনিরহাট-কুড়িগ্রাম সব অঞ্চল বন্যার পানিতে ডুবে গেছে। ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, যে কারণে পদ্মা-মেঘনা-যমুনা নদীর পানি বাড়তে থাকবে। এদেশের মানুষকে ভাসিয়ে দেবে। বহুদিনের কষ্টে অর্জিত ফসল নষ্ট করবে, গবাদিপশু নষ্ট করবে, ঘরবাড়ি নষ্ট করবে।
তিনি বলেন, বন্যা যাতে না আসতে পারে, বন্যায় যেন কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব সরকারের। কিন্তু এই সরকার গত এক যুগে ভারতের সঙ্গে যেসব অভিন্ন নদী রয়েছে তার পানি বণ্টনের চুক্তি তা করতে সক্ষম হয়নি। আমাদের বহুদিন ধরে তিস্তা নদীর পানি চুক্তির মুলা দেখানো হচ্ছে। কিন্তু তা আজ পর্যন্ত করা হয়নি।
বিএনপি মহাসচিব বলেন, হঠাৎ করে যখন তারা ফারাক্কার গেট খুলে দেয় তখন অনেক পানি আসায় তা ঠেকানো সম্ভব হয় না। আজ লালমনিরহাট, সুনামগঞ্জে একই ঘটনা ঘটছে। আজকের ঘটনা প্রমাণ করে এই সরকারের নতজানু পররাষ্ট্র নীতি এবং জনগণের প্রতি অবহেলা।
এ সময় সরকারকে বন্যাদুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, বন্যাদুর্গত এলাকায় অপরিকল্পিতভাবে যেসব বাঁধ এবং ব্রিজ নির্মাণ করা হয়েছে, সেগুলোতে দুর্নীতি হয়েছে। সেসব বাঁধ ভেঙে যাচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে- এই হচ্ছে অবস্থা।
তিনি বলেন, আজ নতুন একটি গান শুরু হয়েছে, গানটা কী- পদ্মা সেতু উদ্বোধন হবে সেখানে নাকি বড় একটি দুর্ঘটনা, নাশকতার আশঙ্কা রয়েছে। তাহলে এ দুর্ঘটনার আশঙ্কাটা কী এটা জনগণের কাছে প্রকাশ করুন। নিজেরা দুর্ঘটনা ঘটানোর পরে তা বিএনপির ওপর চাপিয়ে দেবেন না।
সীতাকুণ্ডের দুর্ঘটনা প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, সেই কনটেইনারের মালিক আমেরিকার নেতা। তাকে গ্রেফতার না করে যারা শ্রমিক তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তিনি বলেন, জনগণ এখন আপনাদের প্রকৃত পরিচয় পেয়ে গেছে। মানুষের যে অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রতিটি পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। এরই মধ্যে সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এক বছরে তিনগুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ যারা চুরি করেছে, লুট করছে- তারা টাকা সুইস ব্যাংকে পাঠিয়ে দিচ্ছে। কানাডায় বেগমপাড়া তৈরি করেছেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করেছেন। দেশে কোনো জবাবদিহি নেই বলেই চরমভাবে প্রত্যেকটা ক্ষেত্রে তারা দুর্নীতি করছে। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি করতে হয় না তাই তারা যা খুশি তাই করছে।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। তারা সব সময় নিজেদের লোকদের আনার জন্য রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন না হয়, তাহলে আমরা কোনো নির্বাচনে যাবো না।
তিনি বলেন, আমরা পরিষ্কার করে বলেছি আপনাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আপনারা পদত্যাগ করুন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। সংসদ বাতিল করুন, নতুন নির্বাচন কমিশন গঠন করুন। সে নির্বাচন কমিশনের অধীনে একটি জবাবদিহিমূলক নির্বাচন হবে এবং জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন হবে।
ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/জুন ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
- গোপালগঞ্জে যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ৭
- রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- নড়াইলে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আজম মৃধার নির্বাচনী প্রচারণা শুরু
- কলেজ ছাত্র রোহান হত্যা: মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- সাংবাদিকদের বিরুদ্ধে কুরুচি মন্তব্য ও নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচার দাবীতে মানববন্ধন
- দেশের প্রথম ব্যাংক হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক
- দেশ গঠনে তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে হবে: চিফ হুইপ
- বিগত সরকার পাড়া-মহল্লায় মাদকের আখড়া তৈরি করেছিল: আইজিপি
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- আরবি পড়তে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী, মসজিদের ইমামের যাবজ্জীবন
- ৫৪৮ ছাত্রীর হাতে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
- তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং
- ঈশ্বরদীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মূল ডিলার পলাতক
- গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা
- লক্ষ্মীপূজার তাৎপর্য: সমৃদ্ধির সাধনা, প্রজ্ঞার আলো ও মানবতার জয়
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- কাপ্তাইয়ে তারুণ্যের দীপ্ত পায়ে ক্রীড়ার আলো ছড়াচ্ছেন সমাজসেবক অজিত কুমার তঞ্চঙ্গ্যা
- এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ
- গোপালগঞ্জে পিক-আপ চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- কাশিয়ানীতে গৃহবধূকে শ্লীলতাহানি মামলায় যুবক গ্রেফতার
- আরও কমলো সোনার দাম
- হাইকোর্টে ৫৭ বেঞ্চ গঠন
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- আমদানিনিষিদ্ধ ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেফতার ৫
- গোপালগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ফেরারির ডিজাইন নিয়ে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন নোট ৬০ আলট্রা
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
-1.gif)








