‘রিজভীর কথায় মনে হয় আসাম-মেঘালয়ে বন্যার জন্য প্রধানমন্ত্রী দায়ী’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কথা শুনে মনে হয় আসাম ও মেঘালয়ে বন্যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী।
মঙ্গলবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সিলেটের বন্যা নিয়ে রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের প্রসঙ্গে টেনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সিলেটে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে ঢাকায় ফিরে এ ব্রিফিং করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন— সিলেটের বন্যা প্রধানমন্ত্রীর জন্য হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহেবের কথা শুনে মনে হচ্ছিল আসাম ও মেঘালয়ে যে বন্যা হয়েছে সেটার জন্য প্রধানমন্ত্রী দায়ী। সিলেটে এক হাজার মিলিমিটার বৃষ্টি হয়। আর ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চেরাপুঞ্জি ও মেঘালয়ে। সিলেটেও ১০০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে, সেজন্যই এ বন্যা।
তথ্যমন্ত্রী বলেন, রিজভী সাহের কথা শুনে মনে হচ্ছে ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের জন্য প্রধানমন্ত্রী দায়ী। তার কথায় তাই দাঁড়ায়। আসলে কোথায় যে কী বলবে বুঝতে পারছে না। সবকিছুতে সরকারকে দায়ী করার যে বাতিক সেখান থেকে এ কথাগুলো বলেছে। এগুলো উদভ্রান্তের মতো বক্তব্য। তাহলে এতো বৃষ্টিপাতের জন্য প্রধানমন্ত্রী বা সরকার দায়ী তার বক্তব্য অনুযায়ী।
মানবতার মা প্রধানমন্ত্রী সেখানে ছুটে গেছেন। দলীয় নেতাদের মধ্যে ত্রাণ তৎপরতার সঙ্গে যারা আছেন তাদের উৎসাহ দিয়েছেন। সেখানে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। স্বস্তির কথা হলো সেখানে আজকে বৃষ্টি হয়নি। বন্যা পরিস্থিতি আগের তুলনায় উন্নিত হয়েছে। কোনো কোনো স্থানে ৪ থেকে ৫ ফুট পানি নেমে গেছে। তবে আমাদের দেশ একটি বন্যাকবলিত দেশ। প্রতিবছরই কমপক্ষে ২৫ শতাংশ স্থলভাগ বন্যার পানিতে তলিয়ে যায়। ১০ বছর পর পর আমাদের দেশের ৭৫ শতাংশ ভূমি পানির নিচে তলিয়ে যায়। আমাদের দেশে বন্যা একটি নিয়মিত ঘটনা। প্রধানমন্ত্রী বলেছেন, এটিকে মোকাবিলা করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
সিলেট মহানগর বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগের নেতারা ঢাকায় বসে বসে কথা বলছেন— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, সিলেটে সবাই আছে। সিলেট অঞ্চলের সব এমপি-মন্ত্রী সেখানে আছে। করোনার জন্য পরিকল্পনামন্ত্রী যেতে পারেননি। বিএনপি ঢাকায় বসে বসে কথা বলে তো তাই এ বিষয়ে তাদের না জানারই কথা।
(ওএস/এএস/জুন ২২, ২০২২)
পাঠকের মতামত:
- প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- অন্ধ মানুষ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
-1.gif)








