‘নির্বাচন কারও জন্য থেমে থাকবে না’
স্টাফ রিপোর্টার : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব স্তরে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
তিনি বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। নির্বাচন কারও জন্য থেমে থাকবে না। সঠিক সময়েই নির্বাচন হবে। এ নির্বাচনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে। এজন্য পাড়া-মহল্লা পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ শক্তিশালী ও ঐক্যবদ্ধ হলে নৌকার বিজয় নিশ্চিত।
মঙ্গলবার (২১ জুন) ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ভাষানটেক থানার অন্তর্গত ৯৫ নং ওয়ার্ড ও ক্যান্টনমেন্ট ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ২০১৪ সালে খালেদা জিয়া বলেছিলেন, ‘সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না’। কিন্তু সেদিন তিনি লজ্জা-শরমের মাথা খেয়ে ঘরে ফিরেছিলেন। সরকারের পতন ঘটাতে পারেননি। খালেদার নেতৃত্বে বিএনপি তখন আগুন-সন্ত্রাস করেছে। বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। নিরীহ মানুষের গায়ে পেট্রল বোমা মেরে পুড়িয়ে দিয়েছে। তাদের আন্দোলন মানেই আগুন-সন্ত্রাস।
বিএনপির নেতা কে, কার নেতৃত্বে বিএনপি নির্বাচনে আসবে- এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাতের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি। তারেক জিয়া দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। যে দলের নেতারই ঠিক নেই, সেই দল নির্বাচনে আসবে কীভাবে? এ অবস্থায় বিএনপি নির্বাচনে গেলে দেশের জনগণ তাদের পক্ষ নেবে না। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে বাংলার মানুষ বঙ্গবন্ধুকন্যাকে ম্যান্ডেট দেবেন এবং তিনি আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের অন্যায়, অবিচার ও নির্যাতনের কথা তুলে ধরে আব্দুর রহমান বলেন, দেশের মানুষ ভুলে যায়নি কিভাবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত নির্যাতন করা হয়েছে। সেইসব দিন আমরা আর দেখতে চাই না। আমরা চাই শেখ হাসিনাকে বারবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে। কারণ, শেখ হাসিনা নির্বাচিত হলে দেশের উন্নয়ন হয়। মেগা প্রকল্প বাস্তবায়ন হয়। নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ হয়।
তিনি বলেন, পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় একশ্রেণির মানুষের বুক জ্বালা-পোড়া শুরু হয়েছে। তাদের কষ্টে বুক ফেটে যাচ্ছে। তারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না। বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। পাকিস্তানের কথা শুনলে তাদের আনন্দে বুক ভরে যায়। বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির কথা শুনলে ওদের মন খারাপ হয়ে যায়। এরা ষড়যন্ত্র করছে। এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
ভাষানটেক থানা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজমত দেওয়ানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সায়েম খান, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।
(ওএস/এএস/জুন ২২, ২০২২)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








