E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোমবার দেশে ফিরছেন রওশন এরশাদ

২০২২ জুন ২৩ ২১:০৯:০২
সোমবার দেশে ফিরছেন রওশন এরশাদ

স্টাফ রিপোর্টার : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী সোমবার (২৭ জুন) দেশে ফিরবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

বুধবার (২২ জুন) বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামুন হাসান বলেন, ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামী সোমবার (২৭ জুন) দেশে ফিরবেন রওশন এরশাদ। স্থানীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ নম্বর ফ্লাইটে রওনা হবেন। ফ্লাইটটি বেলা ১২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এসময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সঙ্গে অবস্থানকারী এরশাদপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে আগামী ৪ জুলাই রুটিন চেকআপের জন্য ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলেও জানান মামুন হাসান।

(ওএস/এএস/জুন ২৩, ২০২২)

পাঠকের মতামত:

২৫ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test