‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় বিএনপি নেতারা খুশি হননি’
স্টাফ রিপোর্টার : পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় বিএনপি নেতারা খুশি হননি উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনে অভিনন্দন জানাতে ব্যর্থ হওয়ার মাধ্যমে বিএনপি প্রমাণ করেছে পদ্মা সেতুর বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। সেটি সঠিক বলে তারা স্বীকার করে নিয়েছে।
রবিবার (২৬ জুন) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আজকে পদ্মা সেতু কখনো হতো না, যদি আমাদের একজন শেখ হাসিনা না থাকতেন। সব রক্তচক্ষু, ষড়যন্ত্র, প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সৎ সাহস বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনারই আছে।
তিনি বলেন, যারা এক সময় সমালোচনা করেছিলেন, আশঙ্কা প্রকাশ করেছিলেন এই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে কখনো করা সম্ভব নয়, তারাও আজকে অনেকে প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তারা। এখন জাতির এই সক্ষমতায় তারাও আনন্দিত।
ড. হাছান মাহমুদ বলেন, যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন প্রত্যাহার করেছিল, সেই বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গতকাল (২৫ জুন) শাড়ি পরে সেখানে গিয়েছিলেন। তার ড্রেস (জাতীয় পোশাক) কিন্তু শাড়ি নয়। তিনি শাড়ি পরে সেখানে গিয়েছিলেন, আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য। সেটিও একটি কারণ বলে আমি মনে করি। তিনি ভূয়সী প্রশংসা করেছেন।
তথ্যমন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। প্রতিবেশী ভারত অভিনন্দন জানিয়েছে। পাকিস্তান অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। এটি করার মাধ্যমে তারা প্রমাণ করেছেন, এই পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ উল্লসিত, আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হননি।
তিনি বলেন, তারা (বিএনপি নেতারা) অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে প্রমাণ করেছেন পদ্মা সেতুর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিলেন, সেটি সঠিক বলে তারা স্বীকার করে নিয়েছেন। এরপরও এই পদ্মা সেতু সবার জন্য নির্মিত। প্রধানমন্ত্রী সবার জন্য নির্মাণ করেছেন।
পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায় ফলাওভাবে প্রচারিত হয়েছে। জাতির সক্ষমতা প্রতীক, জাতির গর্বের প্রতীক হিসেবে এই পদ্মা সেতুকে স্থান করে নিয়েছে। এই গর্ব আমাদের সবার বলে উল্লেখ করেন ড. হাছান মাহমুদ।
(ওএস/এসপি/জুন ২৬, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








