E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

২০২২ জুলাই ০৬ ১৩:৩৫:৫০
যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যুব মহিলা লীগ বেলা ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

২০০২ সালের ৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের সাবেক নেত্রীদের সমন্বয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সব বাধা জয় করে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাওয়া। একই সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিসহ সব অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল এক বিবৃতিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

(ওএস/এএস/জুলাই ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৩ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test