‘১৬ জুলাই বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ইতিহাসে ১৬ জুলাই কলঙ্কময় দিন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সেদিন কোনো কারণ ছাড়াই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়েছিল। দেশের জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে জেনেই সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তাকে গ্রেফতার করে। দুর্নীতির কারণে শেখ হাসিনাকে গ্রেফতার করা কতটা হাস্যকর ছিলো তা আজ প্রমাণিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ২০০৭ সালের ১৬ জুলাই বঙ্গবন্ধু কন্যাকে গ্রেফতার করা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ২০০১ সালের নির্বাচনের সঙ্গে এর যোগসূত্র আছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট গ্যাস রপ্তানির প্রস্তাব দিয়েছিল। তখন শেখ হাসিনা বলেছিলেন, দেশে গ্যাস ৫০ বছরের রিজার্ভ থাকলে রপ্তানি করবো। এরপর থেকে আমাদের প্রতি পশ্চিমাদের বিরূপ মনোভাব আছে। ১৯৭১ সালোর মহান মুক্তিযুদ্ধেও পশ্চিমা রাষ্ট্রটি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বাঙালিরা বিজয় ছিনিয়ে এনেছিল। পাকিস্তানের পাশাপাশি পশ্চিমা শক্তি এ পরাজয় মেনে নিতে পারেনি। যার কারণে দেশ স্বাধীনের সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়।
তিনি বলেন, আওয়ামী লীগ ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছিল। বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ নাকি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে লুটপাট করেছে। দেশকে জঙ্গীদের অভয়ারণ্য করেছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করেছে, এর বাইরে যায়নি।
২০০৭ সালে শেখ হাসিনাকে গ্রেফতারে গোটা জাতি অবাক হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকলে খালেদা জিয়া তাকে ছেড়ে দিতেন না। শেখ হাসিনাকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার জন্য খালেদা জিয়া চেষ্টা করেছেন। গ্রেনেড হামলা করে বারবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, বিএনপি জানতো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সম্ভব নয়। ১ কোটি ২০ লাখ ভুয়া ভোটার বানিয়েছিল। যেকোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে ইয়াজদ্দিনকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। বিএপি জানতো তাদের অপকর্মের কারণে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সম্ভব ছিল না। কিন্তু জনগণের কারণে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা ব্যর্থ হয়। এর বিকল্প ব্যবস্থা করে রেখেছিল পশ্চিমা বিশ্ব।
নোবেলবিজয়ী ড. ইউনুস কোথায় শান্তি স্থাপন করেছিলেন এমন প্রশ্ন রেখে হানিফ বলেন, ড. ইউনুসের সুদের ব্যবসায় সর্বশান্ত হয়েছে অনেকে। মাইক্রো-ক্রেডিট অর্থনীতি নিয়ে কাজ করা ইউনুসকে মহাশক্তিধর রাষ্ট্র ২০০৬ সালে শান্তিতে নোবেল দিয়েছে। কারণ শান্তিতে নোবেল দিতে বিচার বিশ্লেষণ লাগে না।
ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় আছে উল্লেখ করে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ড. ইউনূসরা জীবিত আছে। এখনো ষড়যন্ত আছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসুক তারা চায় না। কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ উন্নয়ন, অগ্রগতিতে দ্রুত এগিয়ে যাবে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এছাড়াও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।
(ওএস/এএস/জুলাই ১৬, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








