‘পরাজিত শক্তি এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’
স্টাফ রিপোর্টার : পরাজিত শক্তি এখনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা এখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছি। যারা বঙ্গবন্ধুর খুনিদের লালনপালন করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো সংগ্রামের মধ্যে আছি।
রবিবার (১৭ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, যেখানে হত্যা-ক্যুর রাজনীতি একটা অভ্যাসে পরিণত হয়, সেই দেশে এই ধরনের খেলা বন্ধ হয়নি। কিন্তু আমাদের কথা একটাই- যতক্ষণ শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
‘আমরা বলতে চাই, কারাগার থেকে মুক্ত করেছি বোন, ভগ্নি, মাতা, কন্যা তোমাকে। জনগণের ভালোবাসার কারাগারে আবদ্ধ রেখে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবো।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা বন্দি আমাদের ভালোবাসায়। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙাল। শেখ হাসিনাও এই দেশের মানুষের ভালোবাসায় বন্দি হয়ে থাকবেন। তিনি বাংলাদেশকে ঐশ্বর্যের পথে এগিয়ে নিয়ে যাবেন, মহান আল্লাহর কাছে এটাই আমাদের চাওয়া।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধমনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত প্রবাহিত। সেজন্যই তিনি পারছেন এই অসম্ভবকে সম্ভব করতে। বঙ্গবন্ধু আমাদের এই দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তারই যোগ্য কন্যা আমাদের অর্থনৈতিক মুক্তি দিয়ে বিশ্বে মাথা উঁচু করেছেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি। আমরা এখনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ করছি। যারা বঙ্গবন্ধুর খুনিদের লালনপালন করেছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করছি। পরাজিত শক্তি এখনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখনো সংগ্রামের মধ্যে আছি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, শেখ হাসিনাকে গ্রেফতার করা ছিল পূর্বপরিকল্পিত। এটি তার চেয়েও বেশি ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। পাকিস্তানিরা যেমন চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে, তেমনি শেখ হাসিনাকে গ্রেফতার করার মধ্য দিয়ে তারা আওয়ামী লীগকেও ধ্বংস করতে চেয়েছিল।
তিনি আরও বলেন, তারা ভেবেছিল, আওয়ামী লীগ যদি না থাকে তাহলে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাও থাকবে না। তাই আওয়ামী লীগকে পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ মহিলা আওয়ামী লীগের নেত্রীরা বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম।
(ওএস/এএস/জুলাই ১৮, ২০২২)
পাঠকের মতামত:
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- পাংশা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সরদারের ২৪তম মৃত্যুবার্ষিকী
- জেলা আ. লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান
- মহম্মদপুরে আঃ জব্বার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- রূপপুর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় রোসাটমের প্রতিনিধিদল
- আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
-1.gif)








