‘বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না’
গোপালগঞ্জ প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধকে সামনে রেখে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপি এখন ব্যাঙের মতো ডাকছে, পুঁটি মাছের মত লাফাচ্ছে। তারা মূলত ষড়যন্ত্র করছে। তারা যদি জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলে, অতীতের মতো পেট্রোল বোমা নিক্ষেপ করে তাহলে আগামী সেপ্টেম্বরে আমরা মাঠে নামবো। তখন বিএনপি পালানোর পথ খুঁজে পাবে না। কারণ আগস্ট মাস শোকের মাস। তাই আমরা শোক পালন করছি।
শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে আজ শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার প্রান্তিক কৃষকদের মাঝে ফলমূল, শাকসবজি ও সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক এ্যাড. সায়েম খানে সঞ্চালনায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ সহ আরো অনেকে বক্তব্য রাখেন ।
ড. হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি বাসায় বসে বক্তৃতা করে। আর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে। বিএনপি'র বিক্ষোভে যত লোক ছিল তার থেকে গাছে কাকও অনেক বেশি ছিল। আর করোনাকালীন সময়ে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে অন্য কেউ দাঁড়ায়নি। তবে সবাই সতর্ক থাকবেন কারন বিএনপি মূলত ষড়যন্ত্র করছে।
সবজি উৎপাদন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, আমাদের দেশ আয়তনের দিক থেকে ছোট হলেও বাংলাদেশ ধান উৎপাদনে দ্বিতীয়, মাছ উৎপাদনে তৃতীয়, সবজি উৎপাদনে চতুর্থ, আলু উৎপাদনের সপ্তম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে এসব সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। আমরা শুধুমাত্র নিজেদের খাবারের জন্যই ফসল উৎপাদন করব না। বিশ্ববাসীকেও আমরা খাদ্য খাওয়াবো।
আলোচনা সভা শেষে মন্ত্রী টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ১ হাজার কৃষকের মাঝে ১৫ ধরণের সবজি, ফলমূল ও সরিষার বীজ বিতরণ করেন।
এর আগে তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও সাফল্য কামনায় প্রার্থনা করেন।
এরপর মন্ত্রী টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এরপর তথ্য ও স¤প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্যদের নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া-মোনাজাত করেন। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটির সদস্য সচিব সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত।
শেখ কামালের ৭৩ তম জন্ম দিন উপলক্ষ্যে বাদ জোহর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান উপ-কমিটি। মিলাদের দোয়া মাহফিলে শেখ কামাল, বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদও মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের জন্য দোয়া মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য প্রার্থনা ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়-মোনাজাত করা হয়।
(টিকেবি/এএস/আগস্ট ০৫, ২০২২)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








