‘ক্ষমতা ছেড়ে দিন, এক বছরের মধ্যে পরিবর্তন করে দেবো’
স্টাফ রিপোর্টার : একটা সময় রিজার্ভ কী, মানুষ সেটাই জানতো না। এখন কেন রিজার্ভ কমলো, সে প্রশ্ন করছেন সবাই। দেশের এমপি-মন্ত্রী-আমলারা ব্রিফকেস ভরে ডলার পাচার করার কারণে রিজার্ভ ফুরিয়ে এসেছে। অনিয়ম করলে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই এমন হয়েছে। ব্যর্থতার দায় নিয়ে সরে যান। আমাদের ক্ষমতা ছেড়ে দিন। এক বছরের মধ্যেই পরিবর্তন করে দেবো।
সোমবার (৮ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান, তারেক রহমান প্রমুখ।
নুরুল হক নুর বলেন, আগামী নির্বাচনটি হবে দেশের গণতন্ত্র রক্ষার, গণতন্ত্রের অস্তিত্বের জন্য। এ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ হতে হবে। আর নির্বাচনের জন্য সহযোগিতার আহ্বান জানানো হলে আমরা সহযোগিতা করবো। এ নির্বাচনের জন্য অবশ্যই তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। এটা করা হলে সংঘাত থাকবে না। একটি সংলাপের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের পথ তৈরি করতে হবে।
তিনি বলেন, আজ প্রবাসীরা নানাভাবে অবহেলিত হচ্ছেন। তাদের যথাযথ মূল্যায়ন করা হয় না। সম্মান দেওয়া হয় না। তারা কষ্টে থাকলেও প্রবাসে দেখার কেউ নেই। প্রবাসীরা ঘর বানাতে গেলে যুবলীগের কাছ থেকে ইটের খোয়া কিনতে হবে, ছাত্রলীগের কাছ থেকে বালি কিনতে হবে। এভাবেই লুটপাট করা হচ্ছে চারদিকে।
রেজা কিবরিয়া বলেন, আমার দেশের অর্থনীতি পোশাক শিল্পের ওপর টিকে নেই। আমাদের অর্থনীতি টিকে আছে প্রবাসীর রেমিট্যান্স থেকে। প্রবাসীরা সোনার মানুষ। বিমানবন্দরে এলে প্রবাসীদের সঙ্গে যেসব ব্যবহার করা হয় তা খুবই আপত্তিজনক। তাদের অধিকার নেই। আমরা ক্ষমতায় গেলে প্রবাসীদের অধিকার বাস্তবায়ন হবে, আইনের শাসন থাকবে।
তিনি বলেন, আমরা একটি জোট থেকে চলে এসেছি। তবে জোট থেকে চলে এলেও খুনি সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের অংশগ্রহণ থাকবে, ভোটের জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে। অবৈধ সরকার হটানোর যুদ্ধ থেকে আমরা বেরিয়ে আসিনি।
(ওএস/এসপি/মে ০৮, ২০২৩)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








