বিএনপির নেতৃত্ব খালেদাকে মাইনাস করে ফেলেছে: তাপস
স্টাফ রিপোর্টার : বিএনপির বর্তমান নেতৃত্ব দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ‘২ নম্বর ওয়ার্ডস্থ উন্নয়ন উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শেখ তাপস বলেন, ২০১৮ সালের নির্বাচনে তারা (বিএনপি) এসেছিল। তখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে নাই। তখন খালেদা জিয়ার মুক্তির কথাও বলে নাই। এখন নির্দলীয় সরকারের কথা বললেও খালেদার মুক্তির কথা তারা বলে না। খালেদাকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর তাকে দরকার নাই।
তিনি বলেন, বিএনপি এখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে। কিন্তু একসময় তারাই নির্দলীয় নিরপেক্ষ সরকার মানে নাই। তারা একেক সময় একেক কথা বলে।
তিনি বলেন, বিএনপি এখন বলে, আমরা (আওয়ামী লীগ) নাকি পাঁচটি আসনও পাবো না। অথচ ২০১৮ সালের নির্বাচনে তারা সর্বসাকুল্যে ৮টি আসন পেয়েছিল। ১০টি আসনও জুটে নাই। সুতরাং এসব কথা বলে বাঙালিকে আর বিভ্রান্ত করা যাবে না।
যারা তিনবার ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন করতে পারেনি তারাই আজ কোনো উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেন মেয়র তাপস।
তিনি বলেন, আজকে অনেকেই অনেক কথা বলেন। তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা কোনো দিন দেশের উন্নয়ন করে নাই, করতে পারে নাই, তারা কীভাবে উন্নয়ন দেখবে? যারা উন্নয়ন করে, করতে পারে তারাই উন্নয়ন দেখবে। সাধারণ জনগণ চায় উন্নয়নের ধারাবাহিকতা। জনগণ দেশের উন্নয়ন প্রত্যাশা করে। শেখ হাসিনা জনগণের সে প্রত্যাশা পূরণ করছেন।
বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ তাপস বলেন, যারা (উন্নয়ন দেখতে পায় না) বলে, তিনবার ক্ষমতায় ছিল, তারা তো বিদ্যুৎ দিতে পারেনি, মেট্রোরেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি। তারা তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর কথা চিন্তাও করতে পারেনি। মাতারবাড়ি (গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু নিজেদের উন্নয়ন চিন্তা করে। নিজেদের পেট ভরা আর দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চিন্তা করে। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে হবে।
২০০৮ সালে জনগণ চারদলীয় জোটের অপকর্ম ও জঙ্গিবাদের বিরুদ্ধে রায় দিয়েছিল উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, একসময় তারা বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আজ তারা কাঁন্দে। এখন ভাবে, ১০০ বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তারা বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালে বাঙালি জাতি তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, অপকর্মের বিরুদ্ধে শিক্ষা দিয়ে তাদের আসন দিয়েছিল মাত্র ২৯টি। ৩০টি আসনও তখন পায়নি।
ভরাডুবির আশঙ্কায় বিএনপি আগামী জাতীয় নির্বাচনে আসতে চায় না মন্তব্য করে তিনি বলেন, এবার তারা নির্বাচনে না এলে বুঝতে হবে, তারা বুঝে গেছে নির্বাচনে এলে একটি আসনও পাবে না। ২০১৪ সালে নির্বাচনে না এসে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল। কারণ, তারা জানত নির্বাচনে এলে ভরাডুবি হবে। সেজন্য ইজ্জত বাঁচাতে নির্বাচনে না এসে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়েছিল। ভেবেছিল নির্বাচন প্রতিরোধ করবে, প্রতিহত করবে। কিন্তু সে শক্তি তাদের নাই। সেটা তারা করতে পারে নাই।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৩)
পাঠকের মতামত:
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- উত্তরবঙ্গের ঈদযাত্রায় এবারও গলার কাটা সেই সাড়ে ১৩ কিলোমিটার
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির আলোচনা ইফতার মাহফিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








