দ্বিতীয় দিনের মতো জাপার মনোনয়ন ফরম বিক্রি চলছে
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন ফরম বিক্রি ও জমা কার্যক্রম চলছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় বনানীতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের কার্যালয়ে দ্বিতীয় দিনের এ কার্যক্রম শুরু হয়।
মনোনয়ন ফরম উত্তোলন ও জমা উপলক্ষে সোমবারের মতো এদিনও জাপা চেয়ারম্যানের কার্যালয়ে উৎসবের আমেজ ও নেতাকর্মীদের ভিড় চোখে পড়েছে।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম জানান, প্রথম দিন ৫৫৭টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে প্রায় এক কোটি ৬৭ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) পর্যন্ত জাতীয় পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
আগামী ২৪ নভেম্বর (শুক্রবার) থেকে ২৬ নভেম্বর (রোববার) পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এরপর ২৭ নভেম্বর জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রতিটি মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে ৩০ হাজার টাকায়। পাশাপাশি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বস্তরের নেতাদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ করে মনোনয়ন ফরম সংগ্রহ করতে হবে বলেও জানানো হয়েছে দলটির পক্ষ থেকে।
এর আগে সোববার দুপুরে ১২টার দিকে মনোনয়ন ফরম বিক্রির শুরুতে দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এরপর দলের কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের রংপুর সদর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
(ওএস/এএস/নভেম্বর ২১, ২০২৩)
পাঠকের মতামত:
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- সুনামধন্য গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
- মৌলভীবাজারে পৌরকর ২০ গুণ বৃদ্ধি!
- টুঙ্গিপাড়ায় রাস্তা নির্মাণে বাধা, অবরুদ্ধ ২০ পরিবার
- ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সালথায় অবহিতকরণ সভা
- আমার বটবৃক্ষ
- নড়াইলে এনসিপির বিক্ষোভ মিছিল সমাবেশ
- প্রাথমিক শিক্ষার বিবর্তন ও এসডিজি ৪ অর্জন
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- তারুণ্যের ঈদ ভাবনা
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- উত্তম ও অধম
- প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নীলফামারী জেলা আ.লীগের বর্ণিল আয়োজন
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
-1.gif)







