‘আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না’
স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ‘আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না। আমরা পরিশুদ্ধ, মার্জিত এবং সুন্দর রাজনীতি দেখতে চাই।’
সোমবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্তোরায় নিউমার্কেট থানা আওয়ামী লীগ আয়োজিত পরিচিতি ও কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস বলেন, ‘আওয়ামী লীগ সরকারই আমাদের বারবার দরকার। না হলে বর্তমানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এগুলো সব বন্ধ হয়ে যাবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে বিশ্বাস করে, আস্থা রেখে নৌকার দায়িত্ব দিয়েছেন। ঢাকা- ১০ আসন সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি আসন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে, প্রধানমন্ত্রী আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন। আমাদের এখন লক্ষ্য একটাই। সেটি হলো, আগামী ৭ জানুয়ারি সব কেন্দ্রে মানুষকে ভোট দিতে নিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে একসঙ্গে যদি কাজ করি সেটা অবশ্যই সম্ভব।’
আগামী ৭ জানুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘এবারের নির্বাচন ভীষণ জরুরি। আমার বিশ্বাস, আমাদের ত্যাগী নেতৃবৃন্দের পরিকল্পনা ও কাজের ফসল হিসেবে অধিকাংশ আসনেই আমাদের বিজয় হবে। তবে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই নির্বাচনী আমেজ কাকে বলে এবং নির্বাচন কীভাব উৎসবমুখর করতে হয়। আমাদের এবারের পরিকল্পনা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো নীতিতে কাজ করার জন্য। সেজন্য, মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব নেতাকর্মীদের পালন করতে হবে। আমার জায়গা থেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি সবার সঙ্গে মিলে একসঙ্গে কাজ করবো। নির্বাচনের আগে-পরে সমানভাবে জনগণের পাশে থাকবো।’
ফেরদৌস আরও বলেন, ‘আমি কখনোই এমপি হতে চাইনি। আমি চেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার। চেষ্টা করেছি আওয়ামী লীগের নৌকাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। তাই সবাইকে একসঙ্গে মিলে দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য কাজ করতে হবে।’
অনুষ্ঠানে নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সবাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২৩)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








