বর্তমান সংসদ গোপাল ভাঁড়ের ক্লাব: নুর
স্টাফ রিপোর্টার : বর্তমান সংসদ গোপাল ভাঁড়ের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘একুশের চেতনায় নতুন বিপ্লব: এবার হবে জনতার সংসদ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।
নুরুল হক নুর বলেন, বর্তমান সংসদ গোপাল ভাঁড়ের ক্লাবে পরিণত হয়েছে। এখানে রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ। এ সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই। ২০১৪ সালের সংসদ ছিল একটি ভুয়া সংসদ, ১৮ সালে একটি নিয়ন্ত্রিত সংসদ ছিল এবং ২৪ সালের সংসদ হচ্ছে গোপাল ভাঁড়ের ক্লাব। আমাদের সামনে সমস্যা আমরা জানি, এটার সমাধান কি হবে সেটাও জানি কিন্তু কোনো কারণে পরিবর্তন করতে পারছি না।
নুর আরও বলেন, আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যেখানে আমাদের বই ছাপাতে প্রিন্টিং প্রেস পর্যন্ত নেই। আজকে আমাদের পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে ভারত থেকে। পাঠ্যপুস্তকের কারিকুলাম-মূল্যায়ন পদ্ধতি ভারত থেকে ঠিক করে দেওয়া হয়। এ হচ্ছে দেশের অবস্থা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, একুশের যে চেতনা সেই চেতনা থেকে আজকের ফ্যাসিবাদী সরকার পুরোপুরি বিচ্যুত। এ ফ্যাসিস্ট সরকার শুধু দুটো কাজ করছে। সেগুলো হলো, তারা শুধু নিজেদের আখের গোছাচ্ছে এবং ভারতের দাসত্ব করছে। এ ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে জনতার সংসদ সৃষ্টি করতে হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, আমি ৭১ আর ২৪ এর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পায়নি। ২০২৪ সালে শেখ হাসিনা দেশের মানুষের বাক-স্বাধীনতা, ভোটের স্বাধীনতাসহ সবকিছু কেড়ে নিয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে আশা-আকাঙ্ক্ষা দেখেছিলেন শেখ হাসিনা তা গলা টিপে হত্যা করেছে।
সভায় এনডিএমের মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলি আকন, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২০, ২০২৪)
পাঠকের মতামত:
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- ১৭ এপ্রিল: মুজিবনগর দিবসের চেতনা ও ইতিহাসের দায়বদ্ধতা
- বৈশাখে পান্তা-ইলিশ যেভাবে এলো
- মহম্মদপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








