‘সরকার শক্তিশালী হওয়ার পরও মূল্যস্ফীতি, চাঁদাবাজি কমছে না’
স্টাফ রিপোর্টার : মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, চাঁদাবাজিসহ চলমান সমস্যাগুলো নিয়ে আলোচনা না করলে সমাধান বের হবে না বলে জানিয়েছেন বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। সরকার শক্তিশালী হওয়ার পরও কেন এসব সমস্যা সমাধান করতে পারছে না নিয়ে তিনি প্রশ্ন করেন।
সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আনিসুল ইসলাম মাহমুদ এসব সব কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু অধিবেশনে সভাপতিত্ব করেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ২০২২ সাল পর্যন্ত অর্থনীতি সচল ছিল। কিন্তু ২০২৩ এবং বর্তমানে সেটা কি আছে। এত কিছুর পরেও রিজার্ভ ২৩ বিলিয়নের ওপর উঠানো হয়নি, অবশ্য এটা আইএমএফ এর যে ব্যাখা সেই ব্যাখা অনুযায়ী। ২৩ বিলিয়ন আমরা ক্রস করতে পারিনি অথচ ২০২১ সালে রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন। কেন এটি হয়েছে এ আলোচনা তো সংসদে হওয়া উচিত। কি কারণে আমরা এত ইমপোর্ট রেস্ট্রিকশন করার পরও রিজার্ভ বাড়ছে না। আমরা গর্ব করে বলতাম আমাদের প্রবৃদ্ধি হচ্ছে ৮ এর বেশি কিন্তু গত বছর সেটি নেমে ৫.৭ হয়েছে, এটি তো আলোচনা করার কথা।
তিনি আরও বলেন, আমাদের মুদ্রাস্ফীতি আজ কোথায় গেছে ৯.৮ ভাগ যে মুদ্রাস্ফীতি ৫ ভাগ ছিল। সামষ্টিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে গেছে। আমরা এগুলোর ব্যাপারে আলোচনা করে এবং কি কারণে এগুলো হয়েছে সেগুলো যদি প্রকৃত আলোচনা না করি এবং সমাধানে যদি আমাদের পলিসিগুলো না নেই তাহলে কিন্তু আমরা এর থেকে বের হয়ে আসতে পারবো না।
তিনি বলেন, আজকে মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি এমন একটা পর্যায়ে গেছে সাধারণ মানুষের আসলে নাভিশ্বাস উঠেছে। খাদ্য দ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি মূল্যস্ফীতি ধরি সেটা হবে ১২ ভাগের উপরে এ নিয়ে আমাদের কথা বলতে হবে, তা নিয়ে কথা বলছি না। এ প্রশ্নগুলো আমাদেরকে সংসদে করতে হবে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি কেন আমরা রোধ করতে পারছি না। এ সরকার তো একটা শক্তিশালী সরকার। এ সংসদে আমরা ১২ জন ছাড়া আর সবই তো সরকারি দলের। কেন আজকে এ সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারছে না। রোজার আগে আমরা মনে করেছিলাম জিনিসপত্রের দাম নিম্নমুখী হবে কিন্তু সেটা হচ্ছে না।
(ওএস/এএস/মার্চ ০৫, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে কখন কোথায় ঈদের জামাত
- মহম্মদপুরে জমজমাট ঈদ বাজার, প্রিয়জনের পোশাক কিনতে ক্রেতাদের ব্যস্ততা
- বন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী গ্রেফতার
- দিনাজপুরে রোলেক্স বেকারী'র ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল
- বারুনীর গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত
- তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী
- সবুজ পাহাড় আর নীল জলরাশির মিতালি: কাপ্তাইয়ের মায়াবী জনপদ
- সাতক্ষীরা শহর থেকে তরুণ চিকিৎসক ও নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার
- সালথায় অসহায় মানুষের মাঝে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
- বগুড়ায় লাইনচ্যুত নীলসাগর ট্রেনের ৭ বগি, আহত অর্ধশতাধিক
- লৌহজংয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পদ্মা সেতুতে টোল দিয়ে নির্বিঘ্নে গন্তব্যে ছুটছে যানবাহন
- বগুড়ায় নিয়ন্ত্রণ হাড়িয়ে মাইক্রোবাসে অগ্নিকাণ্ড, নিহত ৩, আহত ৯
- নড়াইলে শ্রমজীবি, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন সনি চৌধুরী
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- নড়াইলে গরু চোর আটক
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর নগদ অর্থ বিতরণ করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
- নগরকান্দায় যুবলীগের ইফতার বিতরণের ভিডিও ভাইরালের পর যুবলীগ কর্মী গ্রেফতার
- কাপ্তাইয়ে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটালো ব্যতিক্রমী ইফতার মাহফিল
- গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
- আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর
- হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- উপসাগরজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
- মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বিধবা মায়ের ঘর
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- গোপালগঞ্জে ৭৮টি অসহায় পরিবার পেল ভ্যান ও সেলাই মেশিন
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
১৮ মার্চ ২০২৬
- ‘সকল নেতাদের ঐক্যবদ্ধ থাকতে হবে’
- ‘বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা’
- ঈদের দিন মিন্টো রোডের বাসভবনে শুভেচ্ছা বিনিময় করবেন জামায়াত আমির
- ‘বিএনপি প্রতিশ্রুতি বাস্তবায়নে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে’
-1.gif)








