‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনৈতিক কৌশল।
ভারতকে বেশি সুবিধা দিতে গিয়ে দেশ ও জনগণকে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে সরকার- বিএনপি নেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন, বিএনপি সব সময় পলিটিক্যাল স্টান্টবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়।
সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট তোলার একটা চেষ্টা করছে। এ ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, আমরা আমাদের প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চাই।
একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পারস্পরিক সহযোগিতা থাকবে- এটা নেতিবাচক কিছু হতে পারে না। রাজনীতির স্বার্থে বিএনপি ভারতবিরোধী কথাবার্তা বলে রাজনীতি ও জনগণের মধ্যে টিকে থাকতে চায়।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে কুষ্টিয়া জেলা জনশুমারি ও গৃহগণনা রিপোর্টের মোড়ক উন্মোচন এবং মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।
জিয়াউর রহমানকে যেমন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, একইভাবে খালেদা জিয়াকেও পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে হত্যার পরিকল্পনা করা হচ্ছে- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, জিয়াউর রহমানকে হত্যার পর তার স্ত্রী খালেদা জিয়া দুই, দুইবার প্রধানমন্ত্রী ছিলেন, তখন কেন জিয়াউর রহমান হত্যার বিচার করেননি। তার সন্তানরা কেন হত্যার বিচার চায় নাই। আগে এ বিষয়টা জনগণের কাছে পরিষ্কার করা উচিত। তাহলে বোঝা যাবে, জিয়াউর রহমানকে কেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল, জাতির সামনে মুখোশ উন্মোচন হওয়া উচিত।
খালেদা জিয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এমনটাও প্রার্থনা করেন হানিফ।
কুষ্টিয়া জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলি ও জেলার বিভিন্ন দপ্তরের প্রধান এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/জুন ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে’
- সালথায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- উদ্বোধনী ম্যাচে না পারলেও দ্বিতীয় ম্যাচে থাকবে নেইমার
- ১০০ দিনে নতুন সরকারের অর্থনীতি
- ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না’
- হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
- শ্যামনগরে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ
- দিনাজপুরে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
- কুমিল্লার সিঙ্গারবিলে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর ১৩ জন সৈন্য নিহত হয়
- মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৩০০ অসহায় ও দুস্থ রোগী
- জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
- শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে নগরকান্দায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
- নারায়ণগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালন
- মব সৃষ্টি করে বসতবাড়ির উঠান কেটে চলাচলের রাস্তা নির্মাণ
- ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মুন্সীগঞ্জের মহাসড়কে নারীর ছিন্নভিন্ন মরদেহ, পদ্মা নদীতে যুবকের গলিত লাশ
- রক্তদান ও আলোচনা সভার মধ্য দিয়ে ঈশ্বরদীতে জিয়াউর রহমানকে স্মরণ
- জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান জানালেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু
- সালথায় জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
- গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা
- ৮ বছরের শিশুকে বলৎকারের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
- সাতক্ষীরায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
- জীবন তো বহমান স্রোত
- প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ৪ জুন
- ঈশ্বরদীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- মধুখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মোহররম
- কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার ওপর ছাত্রদলের হামলা
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- শরীয়তপুরে জমিজমার দ্বন্দে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা
- বেলকুচি উপজেলা যুবলীগের কক্ষে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও শেখ মনির সাথে একই সারিতে পৌর মেয়র রেজার ছবি, সমালোচনার ঝড়
- ছেলের মাদককাণ্ড নিয়ে অবশেষে মুখ খুলছেন শাহরুখ খান
- রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- ছেংগারচর বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি দোকান, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ কিশোর গ্যাং সদস্য আটক
- ‘পলিটিক্যাল স্টান্টবাজিই বিএনপির রাজনীতিতে টিকে থাকার কৌশল’
- আট বছর আগে একদিন
- ১৯ ডিসেম্বর কাশিয়ানী মুক্ত দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)








