‘অবাধ-সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’
স্টাফ রিপোর্টার : একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল।
অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের দিকে ইঙ্গিত করে নজরুল ইসলাম বলেন, এখন যারা ক্ষমতায় আছে, তারা জোর করে ক্ষমতা গ্রহণ করেননি। আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছি। তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আগের মতো বিনাভোটে না, রাতের ভোটে না, ডামি ভোটে না, জনগণের ভোটে একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন, জনগণ ভোট দেবেন, তারা জনগণের জন্য কাজ করবেন। দেশ থেকে দুর্নীতি-অনাচার উচ্ছেদ করবেন। গরিব মানুষকে সাহায্য-সহযোগিতা করবেন, যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন, কারও কাছে যেন হাত পাততে না হয়। সেজন্য পরিবর্তন দরকার।
‘আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে। আশা করবো এই পরিবর্তন শিগগির সম্পন্ন হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করবো সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। আপনারা কদিন আগে দেখেছেন বিগত সরকার বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের গরিব শ্রমিক, মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠান সেটা জনগণের কল্যাণে না লাগিয়ে পাচার করে দিয়েছে।
চুরি ও দুর্নীতি করা অন্যায় উল্লেখ করে তিনি বলেন, এরা (আওয়ামী লীগ) সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। দেশের মানুষের কোনো কাজে আসেনি। যদি দুর্নীতি, অনাচার কম হতো তাহলে আমার এত ভাইবোন এত কষ্ট করতেন না।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো ১৬ বছর লড়াই করেছি। ৭০০ এর বেশি নেতাকর্মী গুম হয়েছে। হাজারেরও বেশি নেতাকর্মী খুন হয়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা কায়েমি মামলা দিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা থামিনি। সেই লড়াইয়ের মাধ্যমে গত জুলাইয়ের মাসে যে অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে বিশাল ক্ষমতার দাবিদার, অত্যাচার নিপীড়ন করতো, জুলুম করতো, রাজনৈতিক নেতা থেকে ফুটপাতের হকারও রেহায় পায়নি, তারা পালিয়ে গেছে।
ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদের আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদলের সদস্যসচিব মীর হাসান কামাল তাপস প্রমুখ।
(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০২৪)
পাঠকের মতামত:
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- মরিয়ম আত্মহত্যা প্ররোচনা মামলা ডিবিতে
- বিশ্বে টিকা উৎপাদন ও সরবরাহে শীর্ষে ভারত
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- ফাল্গুন
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
-1.gif)








