‘জনগণ ভোট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়’
স্টাফ রিপোর্টাের : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সময়ের প্রয়োজনে সংস্কার আনতে হবে। তাই বলে, সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না, যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে।
তিনি অন্তর্বর্তী সরকারকে কাল বিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষনার দাবি জানান।
তিনি বলেন, বিগত ১৬ বছর বিদেশ থেকে আন্দোলনে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান। তার নেতৃত্বে আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া হয়েছেন। গণতন্ত্র না থাকলে সংস্কার হয় কীভাবে? দেশের জনগণ ভোট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি হোটেলে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার পতনের মধ্যদিয়ে আন্দোলনের প্রথম পর্ব শেষ হয়েছে। এখন আমাদের কাজ হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। জনগণের ভোটাধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গত ১৬ বছরের পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার দেশের লাখ লাখ মানুষেকে নির্যাতন করেছে। অসংখ্য মানুষকে হত্যা করেছে। পালিয়ে যাওয়ার সময় ২ হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে।
কেন্দ্রীয় নেতা বকুল বলেন, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে নানা প্রতিকূলতার মধ্যদিয়ে সময় পার করতে হয়েছে। তারমধ্যে মহানগর বিএনপির গতিশীল নেতৃত্বে নগরীর ৩৪টি ওয়ার্ড ও ৫টি থানার কমিটির কাউন্সিলরদের ভোটে সম্পন্ন হয়েছে। ওয়ার্ড থানা বিএনপির আহ্বায়ক কমিটি ভোটের মাধ্যমে নির্বাচিত করে খুলনা সারা বাংলাদেশের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি খুলনা বিএনপির নেতাদের ঐক্যবদ্ধ থেকে সব যড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
সভায় আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে মহানগর বিএনপির সম্মেলন সম্পন্নের সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া ১৫ জানুয়ারির মধ্যে মহানগরীর অর্ন্তগত ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির পদবিন্যাসের সিদ্ধান্ত হয়। সভা থেকে চলতি জানুয়ারি মাসের ২৫তারিখের মধ্যে মহানগরীর ৫টি থানার পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভা থেকে সাবেক বিএনপির ব্যানারে খুলনা বিএনপির নামে যারা নগরীতে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
সভা থেকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা নির্যাতন, নিপীড়ন জুলুম করেছে; যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
সভা থেকে খুলনার আইন-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলার উন্নয়নের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ফকরুল আলম, তরিকুল ইসলাম জহির, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, আ. রাজ্জাক, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, এ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, জহর মীর, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দিন, মো. আব্দুল হালিম, আফসার উদ্দিন, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আব্দুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম, জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, নাসির উদ্দিন, লাবু বিশ্বাস, মবলুবুুর রহমান মিতুল, মোল্লা সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা আবু নাইম। কোরআন তেলওয়াত শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও মরহুম আরাফাত রহমান কোকো এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে সব শহীদদের আত্মার মাগফেরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।
(ওএস/এএস/ জানুয়ারি ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- বাংলার মানুষের সার্বিক মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে
- ‘আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধই থাকবে’
- চরজব্বরে চালক ভাইদের পাশে দাঁড়ালেন মেম্বার পদপ্রার্থী শামীম
- ঈশ্বরদীর এমপির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
- সালথায় ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে থাকা অজ্ঞাত যুবকের মৃত্যু
- পদ্মার চরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে গভীর রাতে প্রশাসনের অভিযান
- ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা
- ঈদের নামাজ আদায়ে প্রস্তুত দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান
- সান্তাহারে নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
- শেষ ৩ ঘণ্টায় কী ঘটেছিল শামস সুমনের সঙ্গে
- নগরকান্দায় ঈদ উপলক্ষে একতা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে উপহার বিতরণ
- ৬ ঘণ্টার ব্যবধানে সোনার দামে বড় পতন
- ‘বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব’
- সৌদিতে ৫ তলা থেকে পাইপ মাথায় পড়ে নাটোরের যুবকের মর্মান্তিক মৃত্যু
- ধামরাইয়ের কৌশিক সরকার ৪৬তম বিসিএস এডমিন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
- ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
- যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি
- আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন
- লস অ্যাঞ্জেলেসে ৪০তম ফোবানা সম্মেলনের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান ২৮ মার্চ
- আপাতত যমুনায় উঠছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
- ‘আলোর দিকে হাট’
- মাদারীপুরে ৩৬০ জনকে ঈদের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ
- ‘ঢাকায় ১৭৭১ ঈদ জামাত, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই’
- কুয়েতে তেল শোধনাগারে ফের ড্রোন হামলা, ভয়াবহ আগুন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
-1.gif)








