‘কোন দুরাচারের সাথে সমঝোতা-আপোষ করবো না’
অমর ডি কস্তা, নাটোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং কোন দুরাচারের সাথে কোন ধরণের সমঝোতা-আপোষ করবো না। আপোষহীন আমাদের এই লড়াই চলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ না হবে, একটি বৈষম্যহীন বাংলাদেশ না হবে, দুবৃর্ত্তমুক্ত বাংলাদেশ না হবে, দুঃশাসনমুক্ত বাংলাদেশ না হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ না হবে, লড়াই আমাদের ততদিন চলবে ইনশাআল্লাহ্। এই লড়াইয়ে বাংলাদেশের জনগণকে আমরা সাথে চাই, পাশে চাই। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে তারা এমনই একটা দেশ চায়। আমরা তাদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই বাংলাদেশ- সেই স্বপ্ন পূরণে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ্।”
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন।
চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে তিনি উপজেলার রাজাপুর, ধানাইদহ ও বনপাড়াতে সংক্ষিপ্ত পথসভা করেন। বনপাড়া বাজারে পথসভায় তিনি শুরুতেই উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “নাটোরের কাঁচা গোল্লার মতোই মানুষগুলো মিষ্টি, আলহামদুলিল্লাহ্।”
তিনি অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে তার বক্তব্যে বলেন, “দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের। কাজেই সকলের সহযোগিতা লাগবে একটি ভাল দেশ গঠন করার জন্য। আমরা চাই সমস্ত মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সাথে বসবাস করবে।”
চাঁদাবাজী, দখল বাণিজ্য, ঘুষ-দুর্নীতি বন্ধ করতে কুরআনের আইন লাগবে এবং কুরআনের আইন ছাড়া সম্ভব না বলেও তিনি তার বক্তব্যে ব্যক্ত করেন।
চুয়াডাঙ্গা থেকে রাজশাহী ফেরার পথে সন্ধ্যা ৬টার দিকে নাটোর জেলার সীমান্ত প্রবেশমুখ বড়াইগ্রামের রাজাপুর বাজারে আমীরে জামায়াতকে স্বাগত জানাতে শত-শত নেতা-কর্মী ভিড় জমায়। পরে আমীরে জামায়াতের গাড়ির বহর ধানাইদহ হয়ে বনপাড়া বাজারে পৌঁছে এবং সেখানে বক্তব্য শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।
(এডিকে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








