‘১৬ বছরের ইতিহাস বিএনপি কর্মীদের হত্যা-গুম-নির্যাতনের ইতিহাস’
মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে বসে সারা বাংলাদেশে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন। বিএনপির উৎসাহের কেন্দ্রবিন্দু হয়েছেন। যার উৎসাহে বিএনপির লাখ লাখ কর্মী জেলে গেছে। জেল থেকে বেড় হয়ে আবার জেলে গেছে। ফিনিক্স পাখির মতো পুড়ে ছাই হয়ে গেছে। আবার জেগে উঠেছে। গত ১৬ বছরের ইতিহাস জাতীয়তাবাদী দলের আন্দোলনের ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস এই আন্দোলনকালীন ছাত্র-জনতা বিএনপি কর্মীর পক্ষে নির্যাতনের ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস শেখ হাসিনার গুম-খুনের ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদের হত্যা করার ইতিহাস। গত ১৬ বছরের ইতিহাস আমাদের কর্মীদের গুম করার ইতিহাস। এই গুমের শিকার হয়েছেন আপনাদের কৃতি সন্তান আপনার আমার নেতা ইলিয়াস আলী।
আজ শনিবার বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আন্তর্জাতির বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন এর পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির বর্ষীয়ান এই কেন্দ্রীয় নেতা।
লন্ডনে অবস্থানরত দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে স্থানীয় খলিলপুর ও মনুমুখ ইউনিয়ন বিএনপি এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। এতে সভাপত্বি করেন নাসির আহমদ শাহীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জিকে গৌছ, কেন্দ্রীয় বিএনপির সং-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মিফতা সিদ্দিকী ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, এমএ মুকিত, মনোয়ার আহমেদ রহমান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বেগম খালেদা জিয়া পায়ে হেটে জেলে গিয়েছিলেন আর জেল থেকে ফিরেছেন হুইল চেয়ারে। শেখ হাসিনা নির্মম নির্যাতন করে তাঁকে হুইল চেয়ারে করে বসানো হয়েছে।
ক্ষমতাচ্যুত পতিত আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন, আওয়ামীলীগের উন্নয়নের উদ্দেশ্য হলো চুরি করা। আমাদের ঢাকা বিমানবন্দর বাড়িয়েছে। ১০ হাজার কোটি টাকার জিনিস এখন ২২ হাজার কোটি টাকা বানিয়েছে। ১২ হাজার কোটি টাকা দিয়ে চলে গেছে। এই হলো শেখ হাসিনার উন্নয়ন। যে উন্নয়নের ফলে মুদ্রাস্ফীতি হয়েছে। এই ঋণ শোধ করবার সময় আসছে। সরকারের ভয়াবহ হবে আমাদের বৈদেশিক মুদ্রার। সুতরাং সাবধান হোন। আওয়ামীলীগ যদি ঘুরাঘুরি করে তাদের পেটে পারা দিয়ে টাকাগুলো বের করেন, যাতে আমার দেশ লাভ করতে পারে। দেশকে শ্মশান বানিয়ে চলে গেছে। এখন পালিয়ে গেছে।
(একে/এসপি/জানুয়ারি ১৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








