‘রাজনৈতিক ধারাকে পাল্টাতে চাই’
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, রাজনৈতিক দল জনগণের জন্য কাজ করে। বাংলাদেশে রাজনৈতিক ধারায় বিভিন্ন ধরণের ব্যপ্তয় হয়েছে, হচ্ছে। আমরা এ ধারাকে পাল্টাতে চাই।
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের বরিশালে আগমন উপলক্ষে এবং কর্মী সম্মেলনে সার্বিক প্রস্তুতি বিষয়ে আজ রবিবার বরিশাল নগরীর সদরোডস্থ একটি রেস্তোরায় সর্বস্তরের গণমাধ্যম কর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেছেন, জামায়াত ইসলাম যে রাজনৈতিক ধারা করছে, সে বিষয়ে বক্তব্য আগামী ২১ জানুয়ারির কর্মী সম্মেলনে আমীরে জামায়াত অবশ্যই রাখবেন। বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন নয়, জামায়াত ইসলাম একটি চরিত্রের পরিবর্তনের ধারা তৈরি করেছে এবং ৫৩ বছরে জামায়াত ইসলামের এমপি-মন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত এই ধারায় একদল নিষ্ঠাবান রাজনৈতিক সেবক তৈরি হয়েছে। মানুষকে পরিবর্তন করার জন্য সবাই মিলে যদি আমরা সেই ইতিবাচক ধারা দিতে পারি তাহলে বাংলাদেশকে কেউ পিছিয়ে ফেলতে পারবে না।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের পরে দেশ গঠনের জন্য অনেক কাজ বাকী আছে, অনেক ধরণের পদক্ষেপ বাকী আছে। আমাদের দলগত যে পদক্ষেপগুলো আছে, সেগুলো সম্মন্ধে আমীরে জামায়াত বলবেন। আর রাষ্ট্র সরকারের যা দরকার সেক্ষেত্রে কর্মী হিসেবে রাজনৈতিক ময়দানে ভূমিকা রাখার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে সে বিষয়েও তিনি বলবেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, মহানগরের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি হাফেজ হাসান আতিক, কর্মপরিষদ সদস্য ও সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রচার ও মিডিয়া বিভাগের আহবায়ক অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ সাইফুল ইসলাম, মহানগরের শুরা সদস্য মোয়াজ্জেম হোসেন হাওলাদার প্রমুখ।
বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, বরিশালের ইতিহাসে আগামী ২১ জানুয়ারি সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন নগরবাসীর একটু কষ্ট হবে, তবে তাদের কষ্ট লাঘবে আমাদের সর্বোচ্চ উদ্যোগ রয়েছে। তারপরেও সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহবান করা হয়েছে।
(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘নতুন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, আধুনিক বাংলাদেশ’
- 'আমার জন্মদিনই কি, আর মৃত্যুদিনই কি’
- খাল খনন কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে : প্রতিমন্ত্রী নুর
- ওড়াকান্দির স্নানোৎসব
- ময়মনসিংহে এনপিএস মানবাধিকার সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- ‘দিনাজপুরে কৃষিনির্ভর মিলকারখানা গড়ে তুলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে’
- বঙ্গবন্ধু: একটি জাতির জন্মদাতা ও আপসহীন সংগ্রামের এক জীবন্ত মহাকাব্য
- গোপালগঞ্জে খাল খননের উদ্বোধন
- কাপ্তাইয়ে উদ্ধারকৃত কিশোরী এখন জেলা কারা হেফাজতে
- জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে গাছ কাটার অভিযোগ
- নিখোঁজের ৩ মাস পর যুবকের লাশ উদ্ধার
- ছোট ভাইয়ের পরিকল্পনায় খুন, ৮ আসামি গ্রেফতার
- নড়াইলে বিনামূল্যে কৃষকদের মাঝে পাট, তিল মুগ বীজ ও সার বিতরণ
- প্রাইম ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী
- গোপালগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- ঈশ্বরদীতে জ্বালানি তেল মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
- কৃষক বাঁচলে দেশ বাঁচবে : সংস্কৃতিমন্ত্রী
- নির্মাণাধীন ড্রেনের কারণে সোনাতলায় ধসে পড়ল দুই দোকান
- সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
- ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলেন এম এ মজিদ
- ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারাদেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
- দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
- জমিদার বীরেন্দ্র লাল চন্দের ২৯তম মৃত্যুবার্ষিকী
- সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’
- সুবর্ণচরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ালেন শামীম
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
-1.gif)








