‘অন্তর্বর্তী সরকার আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছে’
স্টাফ রিপোর্টার : অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টা আওয়ামী প্রেতাত্মাদের সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে, এ আওয়ামী প্রেতাত্নারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।
কিন্তু বর্তমান অন্তবর্তী সরকারের কিছু উপদেষ্টা রয়েছেন- তারা আওয়ামী লীগের প্রেতাত্মাদের সুরে কথা বলছে। এটা বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে মরহুম আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্লবী থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল খাবার ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আমরা এ অন্তর্বর্তী সরকারকে বারবার আহ্বান করছি-এ ষড়যন্ত্রকারীদের নির্মূল করেন, তাদের অপসারণ করে আইনের আওতায় এনে বিচার করুন; কিন্তু তাদের সেদিকে খেয়াল নেই। তারা শুধু বারবার বলছে, আমরা সংস্কার করব; সংস্কার মাধ্যমে আমরা নির্বাচন দেবো।
সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সংস্কার যুগের পর যুগ চলতে থাকবে। নির্বাচিত সরকার আসলেই দেশের প্রত্যকটি সেক্টরে পরিপূর্ণভাবে সংস্কার হবে। দেশ পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের মানুষ এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে একটি নিরপেক্ষ সরকার হিসেবে। আমরাও সমর্থন দিয়েছি একটি নিরপেক্ষ সরকার হিসেবে। কিন্তু জনগণ সেই নিরপেক্ষতা দেখতে পাচ্ছে না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশের প্রত্যকটি মানুষ কিন্তু আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যশা অনুযায়ী আপনারা দ্রুত সময়ের মধ্যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিন।
বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে কেউ ভোট দিতে পারেনি উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছে নিরপেক্ষভাবে বাংলাদেশের মানুষের প্রত্যশা অনুযায়ী একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। বাংলাদেশের মানুষের যে চাওয়া একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে আন্দোলন সংগ্রামে স্বৈরাচার আওয়ামী সরকার আমাদের বহু ভাইদের গুম খুন ও হত্যা করেছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আমাদের বহু ছাত্র ভাইদের এবং সাধারণ মানুষ ও বিএনপির বহু নেতাকর্মীদের গুলি করে হত্যা করেছে। এরপরেও এ আওয়ামী স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
(ওএস/এএস/জানুয়ারি ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ‘রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্যদের পদোন্নতি দিন’
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
-1.gif)








