‘শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো: মোস্তাফা-ই জামান সেলিম (সিআইপি) বলেছেন, বাংলাদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। তাঁর সেই আদর্শকে ঘরে ঘরে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ দেশের প্রতিটি নাগরিকের মাঝে প্রতিষ্ঠা পেলে দেশের অর্থনৈতিক মুক্তিসহ গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী হবে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাজারুল ইসলাম মাজুর সভাপতিত্তে নওপাড়া বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী রুকন উদ্দিন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক রুকনুজ্জামান।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নওপাড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নাহিদ হাসান রিয়াদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আজিজ, কেন্দুয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, এমদাদুল হক ও কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আলী ইমাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাজারুল ইসলাম মাজু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের জীবনে ধারণ করে আগামীর পথ চলতে হবে। সকল প্রকার বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে রুঁখে দাঁড়াতে হবে।
শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার মধ্য দিয়েই এ দেশের সকল শ্রেণি পেশার মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি নিচ্ছিত করতে হবে। এ জন্য তিনি সকলকে শহীদ জিয়ার আদর্শের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ।
(এসএস/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৫)
পাঠকের মতামত:
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- মোস্তাফিজের জায়গায় আইপিএল খেলতে গিয়ে পিএসএলে নিষিদ্ধ মুজারাবানি
- কোটালীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব
- বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপিত
- ঝালকাঠিতে নির্ধারিত স্থানে সভা করতে পারেনি এনসিপি
- মেহেরপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- স্বপ্ন বিনির্মাণে ওরা ৬ জন
- ‘দ্যা এপিক ফল অব ডিক্টেটর শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
-1.gif)








