‘স্বৈরাচার শেখ হাসিনা দেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়েছে’
স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা বিগত ১৭ বছরে এদেশের শিক্ষাঙ্গনকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতি, লুটপাট আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ভঙ্গুর করে দিয়েছে। তবে সে অবস্থা আর থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আগামীর বাংলাদেশে গড়ে তোলা হবে বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা।
আলোকিত শিক্ষাঙ্গন গড়ে তুলতে নেয়া হবে সব ধরনের উদ্যোগ, আমূল পরিবর্তন আসবে সকল স্থানে যা ইতিমধ্যেই তাদের নেতা তারেক রহমান তার ৩১ দফা ঘোষণায় তুলে ধরেছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের চকলোকমান কলোনী এলাকায় ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। বিএনপি নেতা শাহীন আরো বলেন, বিগত সরকার কখনো মাদ্রাসা শিক্ষার বিকাশ চাননি। তাইতো ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়েও আজও নানা প্রতিবন্ধকতায় খুঁড়িয়ে চলছে কলোনী এলাকার স্বনামধন্য ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা। ইতিবাচক উদ্যোগ আর সরকারের দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্টদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব এই মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনায়। উন্নত করা সম্ভব মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার। তিনি দ্রুততম সময়ে মাদ্রাসার উন্নয়নকল্পে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভবিষ্যতে সকল কাজে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফয়জুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ ওয়াসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলী, সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক রাকিব রেদওয়ান, বেসরকারি উন্নয়ন সংস্থা পিডিপির নির্বাহী পরিচালক বজলুর রহমান বাপ্পি ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা মো: শরিফ। মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এটিএম আব্দুল মান্নান এবং সাধারণ সম্পাদক তাজউদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সরফরাজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আলী শেখ, কোষাধ্যক্ষ এস এম খালেক ও সদস্য ইউনুস আলীসহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী, অভিভাবকবন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীতের সাথে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। শ্রদ্ধা জানানো হয় মহান মুক্তিযুদ্ধ এবং ২৪ এর জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
(ওএস/এএস/১৯ ফেব্রুয়ারি, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








