‘পতিত স্বৈরাচার সরকার জাতিকে ভেঙে টুকরো টুকরো করেছে’
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের ছোট্ট একটি দেশে বিপুল সংখ্যক মানুষ। সব মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই। এর মাঝেই আমাদের গর্ব, সৌন্দর্য্য, শান্তি নিহীত। আমরা এই বার্তা দেশবাসীকে দিয়ে চলছি। আমাদের সাফকথা- আমরা এই দেশে কোন মেজরিটি-মাইনরিটি মানি না।
আজ বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে মানুষের মধ্যে পার্থক্য করা যাবে না। এ দেশে যেই জন্ম নিয়েছে, সেই এ দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদেরকে ভাগবাটোয়ারা, ধর্ম কিংবা দলে বিভক্ত করার পক্ষে নেই। এটা করতো অতিতের পতিত স্বৈরাচার। তারা জাতিকে ভেঙে টুকরো টুকরো করে মুখোমুখি লাগিয়ে রেখেছিলো।
ডা. শফিকুর রহমান বলেন, যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারেনা, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বদরবারে দাঁড়াতে পারেনা। স্বাধীনতার ৫৪ বছর গেলো, আর কত বছর আমাদের টুকরো টুকরো করে রাখা হবে? আমাদের স্পষ্ট ঘোষণা- আমরা কোন মেজরিটি-মাইনরিটি মানিনা। আমরা সবাই মিলে ইউনিটি। একটাই জাতি আমরা, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। তবে হ্যা অবশ্যই আমাদের জাতিগত পরিচয় থাকবে এইভাবে- আমি মুসলমান, তিনি হিন্দু অথবা খ্রিষ্টান কিংবা বৌদ্ধ। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে। কিন্তু এটাও সত্য- কেউ যেন কারো ধর্ম নিয়ে খোঁচাখুঁচি না করেন। এটা আমরা একেবারেই ঘৃণা করি, অপছন্দ করি। যারা মেজরিটি-মাইনরিটির জিকির তুলেছিলেন। তারা যাদেরকে মাইনরিটি বলতেন, তাদের সবচেয়ে বেশি ক্ষতি সাধন তারাই করেছিলেন।
তিনি আরো বলেন, ভারতসহ দুনিয়ার সকল দেশ আমরা একই বিশ্বসভার সদস্য। ভারত আমাদের নিকটতম প্রতিবেশি, আমরা আমাদের প্রতিবেশিকে অহেতুক কষ্ট দিতে চাইনা। আমাদের প্রতিবেশিও যেন আমাদের উপর এমন কিছু চাপিয়ে না দেন যা বাংলাদেশের মানুষের জন্য অপমানজনক। যদি এরকম কিছু তারা করে, তাহলে দেশের স্বার্থে সেদিন আমরা ভূমিকা পালন করতে কারো চোখের দিকে তাকাবোনা। আমরা বিবেকের দিকে তাকিয়ে, বিবেকের দায়বদ্ধতা থেকে দায়িত্ব পালন করতে বাধ্য হবো।
বক্তব্যের শেষ দিকে তিনি দেশ গড়ার কাজে সকলকে পাশে থাকার আহ্বান জানান। সকলের বুকের মধ্যে একটু ভালবাসা আর সমর্থন চান।
পরে ডা. শফিকুর রহমান পঞ্চগড় সার্কিট হাউজে স্থানীয় স্থানীয় জামাতের নারী সদস্য এবং বিশিষ্টজনদের সাথে পৃথক মতবিনিময়ের পর তিনি নীলফামারীর ডোমারের উদ্দেশ্যে রওনা দেন।
পঞ্চগড় জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইনের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,পঞ্চগড় জেলা জামায়েত ইসলামের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়েত ইসলামের সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলওয়ার হোসাইন সাঈদী, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুল হাকিম, নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জামায়াত নেতা ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, তোফায়েল প্রধান, পঞ্চগড় জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, পঞ্চগড় জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন, বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টির সভাপতি মাসুদুর রহমান প্রমূখ।
(আরএআর/এসপি/ফেব্রুয়ারি ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- নড়াইলে মাদকবিরোধী অভিযানে মাদক কারবারি আটক
- ফরিদপুরে জুয়েল হত্যা মামলার তিন আসামি গ্রেফতার
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পাঁচ বছরে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- ‘দুর্নীতির সাথে জড়িতদের কোন ক্ষমা নেই’
- ‘ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে’
- ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা ওড়ে
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
-1.gif)








