‘মানুষ খোঁজখবর নেওয়ার আগে জানতে চায় নির্বাচন কবে’
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ শরীর-পরিবারের খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।
শনিবার (৮ মার্চ) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা) এই ইফতার মাহফিলের আয়োজন করে।
দুদু বলেন, নির্বাচন কবে হবে। কারও সঙ্গে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজখবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।
তিনি বলেন, ২৪ এর মহাপ্লাবন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্যদিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। সেসময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, ‘আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি’। স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।
এই বিএনপি নেতা বলেন, আমরা স্বাধীনতার পর দেখেছি, অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল, আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।
তিনি বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ২৪ সালের ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, শেখ মুজিবের মেয়ে পালায় না, কিন্তু তিনি ঠিকই পালিয়েছেন।
আমরা যেন আবার একক কর্তৃত্বের মধ্যে না পড়ি, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন দুদু।
ডেজার সভাপতি প্রকৌশলী মো. রুহুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু , বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল, অধ্যাপক ড. প্রকৌশলী সাব্বির মোস্তফা খান। এছাড়াও মাহফিলে প্রকৌশলী আব্দুস সালাম খান, নেয়াজ উদ্দিন ভূঁইয়া, হেলাল উদ্দিন তালুকদার, নাজমুল হুদা খন্দকার, মো. মাঈনউদ্দিন, মো. ইসমাঈল হোসেন বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- সালথায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- টাকার অভাবে নিভতে চলেছে ১৮ মাসের মেশিংওয়াং’র জীবন প্রদীপ
- ঈশ্বরদী রেল পুলিশের সহায়তায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া শিশু
- ফরিদপুরে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভা
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- নড়াইলে জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ, রুপা ও টাকা চুরি, দুই নারী আটক
- প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজায় অংশ নিতে পারেননি যুবলীগ কর্মী
- কর্মক্ষেত্রে এবং জনসমক্ষে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে
- কালিগঞ্জে বিকাশ এজেন্টকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই
- ঈশ্বরদীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে ছিনতাই, আগ্নেয়াস্ত্র উদ্ধার
- রাতে মোকামতলা-সোনাতলা সড়কে সিএনজি ভাড়ায় নৈরাজ্য, যাত্রীরা জিম্মি
- বড়াইগ্রামের মহুয়া নূর কচি আলোচনার শীর্ষে
- পড়ন্ত বিকেলে বিয়ে করলেও মহুয়া মৈত্রের একটি সন্তান দরকার
- নীলফামারীতে সারস্বতীপুর একাডেমির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রাজবাড়ীতে পাটের গোডাউনে আগুন, আহত ৩ ফায়ার ফাইটার
- নড়াইলে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক রাজার ইন্তেকাল
- নগরকান্দায় যুবতীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
- বুধবার বসছে সরকারি দলের সংসদীয় সভা
- যুদ্ধের কারণে বিশ্বকাপ প্লে-অফ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইরাকের
- ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
- ‘ফয়সাল যেন বলির পাঁঠা না হয়, পুরো গ্যাং যেন সামনে আসে’
- সড়কের গাছ কাটতে নিতে হবে অনুমতি
- এবার ঈদে ইত্যাদির চমক বুবলীর গান
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আইজিপির
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- এলাকাবাসী পেলো কাঠের সেতু
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
-1.gif)








