‘অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’
মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : পথসভায় বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্দোলনে অনেকে আহত হয়েছে, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত পা হারিয়েছন। আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, সেই ছাত্র জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহতাআলা তাদের সবাইকে সুস্থ ভালো রাখুক। এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। গড়িমসি করে সময় ক্ষেপন না করে স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই। পথসভায় তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং জালিমদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
আজ সোমবার দুপুরে ঝালকাঠি পুরাতন স্টেডিয়ামের সামনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরো বলেন, অবিলম্বে সেলিম তালুকদারের হত্যকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচার নিয়ে কোন সময়ক্ষেপন মেনে নেয়া হবেনা। আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে জামায়াত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবেনা বরং আখেরাতের সম্পদ বাড়বে বলেও তিনি মন্তব্য করেন। ঝালকাঠি জেলা আমীর এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের সঞ্চালনায় পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জামায়াতের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন। পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহিদ সেলিম তালুকদারের স্ত্রীর সদ্য জন্ম নেয়া শিশুকন্যাকে দেখার জন্য জামাতের আমির তার বাসা শহরের কৃষ্ণকাঠি এলাকায় যান। এ সময় তিনি বলেন, এই সন্তান জাতির সম্পদ। তিনি রমজান মাসে জন্মগ্রহণ করায় এবং তার বাবার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম সাইমা সেলিম প্রস্তাব করেন, যা পরিবারের সদস্যরা গ্রহণ করেন। শিশুটির লালন-পালন, শিক্ষা ও ভবিষ্যতে তার বিবাহসহ যাবতীয় ব্যয়ভার দলটি বহন করবে। এসময় জামায়াত আমীর আরো বলেন, আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দেব না। শহীদ সেলিমের পরিবারের পাশে আছি এবং থাকব।
জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। গত ৯ মার্চ শহিদ সেলিমের স্ত্রী সুমি আক্তার এক কন্যা সন্তানের জন্ম দেন। এই নবজাতককে দেখতেই মুলত জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান সোমবার হেলিকপ্টার যোগে ঝালকাঠি আসেন।
(এমআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








