‘ক্ষমতায় গেলে বেকারদের জন্য ভাতা চালু করবে বিএনপি’
স্টাফ রিপোর্টার : ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষিত বেকারদের জন্য বিশেষ ভাতা চালু করবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে। তাদের উৎপাদিত পণ্য রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও দেশের পরিচিতি বাড়বে। পাশাপাশি কৃষিকে আধুনিকায়ন করে কৃষকদের জন্য আলাদা সহযোগিতা নিশ্চিত করা হবে।
বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর, নীলফামারী ও সৈয়দপুরে বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ৩১ দফা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন তারেক রহমান। এসময় তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এক অদৃশ্য প্রতিপক্ষ, যারা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। তারাই দলটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তবে এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। তবে ৩১ দফা বাস্তবায়নই হবে জুলুম-নির্যাতনের প্রকৃত জবাব। আমার ওপর, আমার মায়ের ওপর, আমার ভাইয়ের ওপর যে নির্যাতন হয়েছে- তার জবাব আমরা প্রতিহিংসার মাধ্যমে নয়, বরং ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দিতে চাই।
তারেক রহমান বলেন, সাম্প্রতিক আলোচনায় দেখা যাচ্ছে— প্রান্তিক জনগণের যে চাওয়া-পাওয়া, তা ৩১ দফার সঙ্গে মিলে যায়। এখন এগুলোকেই কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে বিভক্ত রাখতে ধর্ম ও মতাদর্শকে ব্যবহার করেছে। আমরা বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ হবো, ধর্মীয় ভেদাভেদ ভুলে আমরা একটি সম্প্রীতির সমাজ গড়তে চাই।
কর্মসংস্থান প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে প্রায় ৩ কোটি মানুষ বেকার। তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি না করে উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকারে গেলে এসব ক্ষেত্রে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে।
তারেক রহমান আরও বলেন, রাজনীতির বাইরে থাকা শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবীসহ সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করবে বিএনপি।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম হিরা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু। এতে অংশ নেন প্রায় ৫০০ নেতাকর্মী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, গণশিক্ষা সম্পাদক মোর্শেদ হাসান খান প্রমুখ।
(ওএস/এএস/এপ্রিল ২৪, ২০২৫)
পাঠকের মতামত:
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- জাতীয় নাগরিক পার্টির নড়াইল জেলার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন
- প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ
- যমুনা সেতু পার হলো ৪০ হাজার গাড়ি, টোল আদায় সোয়া ৩ কোটি
- ইতিহাস বদলাতে দেশ ছাড়লো নারী ক্রিকেট দল
- টাঙ্গাইলে ট্রাক উল্টে ১৫ জন নিহত
- জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
- শিশু ধর্ষণকারীর মৃত্যুদণ্ড, ২৯ কার্যদিবসের মধ্যে রায় ঘোষণা
- মেট্রোরেল ভ্রমণে ২৫% ছাড় পাবেন বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নরা
- কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ
- পার্বত্য চট্টগ্রামের রাজা ত্রিদিব রায় পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেন
- রাজধানী ছাড়ছেন পোশাক শ্রমিকরা, ছুটি ১০৮ কারখানার
- জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা
- নজরুল ও বঙ্গবন্ধু: এক অভিন্ন স্বপ্নের দুই রূপকার
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
-1.gif)








