যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবার তরুণদের সঙ্গে সংলাপ গড়ে তুলতে দেশব্যাপী ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও ঢাকায় চারটি বৃহত্তর বিভাগের আওতায় সেমিনার ও সমাবেশ হবে মে মাস জুড়ে।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দলটির তিন অঙ্গসংগঠন- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। তাদের লক্ষ্য, তরুণদের চিন্তা, আকাঙ্ক্ষা ও সৃজনশীলতাকে রাষ্ট্র নির্মাণের প্রধান চালিকাশক্তিতে পরিণত করা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
এ সময় বক্তারা বলেন, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের পথ ধরেই বিএনপি এখন একটি গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প নিয়েছে। সেই উদ্দেশে এবার সরাসরি তরুণদের কাছে যেতে চায় তারা।
কর্মসূচি-
চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে (৯-১০ মে) প্রথম সেমিনার ও সমাবেশ হবে। সেমিনারে আলোচনা হবে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে।
খুলনা ও বরিশাল বিভাগে (১৬-১৭ মে) শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ক সেমিনার হবে।
রাজশাহী ও রংপুর বিভাগে (২৩-২৪ মে) কৃষি উন্নয়ন ও পরিবেশ রক্ষার ওপর আলোচনা হবে।
ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে (২৭-২৮ মে) রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি নিয়ে মতবিনিময় হবে।
প্রতিটি সেমিনারের পরদিন ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ হবে। সেখানে তরুণরা সরব উপস্থিতি ও ঐক্যের বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিগুলোতে অংশ নেবেন নানা শ্রেণি-পেশার তরুণ প্রতিনিধি, শিক্ষার্থী, চিন্তাবিদ, উদ্যোক্তা ও তরুণ বক্তারা। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে তারা কর্মসংস্থান, শিক্ষা, কৃষি, প্রযুক্তি, পরিবেশসহ নানা বিষয়ে তাদের ভাবনা ও প্রস্তাবনা উপস্থাপন করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। তার দেওয়া রাজনৈতিক দিকনির্দেশনা ও বিএনপির যুগপৎ আন্দোলনের ৩১ দফা রূপরেখাকে সামনে রেখেই আলোচনা এগোবে।
সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি বলেন, এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং প্রজন্মের সঙ্গে একটি সংলাপ স্থাপনের প্রয়াস। তারা আশা করছেন, তরুণদের মতামতের ভিত্তিতে ভবিষ্যতের রাষ্ট্র গঠনে আরও জনসম্পৃক্ত নীতি প্রণয়ন সম্ভব হবে। এসময় বিএনপির তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/এপ্রিল ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জ্বালানি তেলের দাম বাড়াতে হতে পারে’
- মুকসুদপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রবিরতির উদ্বোধন
- নববর্ষে বাপ্পা মজুমদারের নতুন গান
- তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৬ এপ্রিল
- পদত্যাগ করলেন মেসিদের কোচ
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- ‘অনিয়ম করলে ডিলারশিপ বাতিল, দলীয় পরিচয়ে ছাড় নয়’
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- ফের বাড়লো সোনা-রুপার দাম
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
-1.gif)








