সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান
স্টাফ রিপোর্টার : সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আন্দোলনের প্রেক্ষাপটে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচারের দাবি ঘিরে চলমান আন্দোলনে এনসিপি গঠনমূলক ও ঐতিহাসিক ভূমিকা রেখেছে।
সোমবার (১২ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত বলেন, জুলাইয়ের ঘোষণাপত্র জারি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন মত ও পক্ষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও, একটি পক্ষ সচেতনভাবে দলীয় ও জনগণের ইতিহাসবিরোধী স্লোগান দিয়েছে। এতে করে আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্য গঠনের যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল, তা ব্যাহত হয়েছে।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো সদস্য এমন স্লোগান দেয়নি। বরং আমাদের পক্ষ থেকে যেসব বক্তব্য ও স্লোগান এসেছে, তাতে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪-এর সংগ্রামের স্পষ্ট প্রতিফলন ছিল।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্দোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন নিয়ে আপত্তি উঠলেও আন্দোলনকারীরা দৃঢ়তার সঙ্গে জাতীয় সংগীত পরিবেশন করেছেন, যা প্রশংসনীয়।
এনসিপি মনে করে, বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদানই দেশীয় রাজনীতির মৌলিক শর্ত। দলটির দাবি, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের জাতির সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে অংশ নিয়েছেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশপন্থী ভূমিকা বজায় রাখতে হবে।
এনসিপি আরও জানায়, অতীতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে অনেক দলের অবস্থান ও আদর্শের কারণে। এখন সময় এসেছে—সেই বিভাজন ভুলে বৃহত্তর জাতীয় ঐক্যের পথে হাঁটার।
সালেহ উদ্দিন সিফাত বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমেই মুজিববাদকে পরাস্ত করা সম্ভব। দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও গণতান্ত্রিক রূপান্তরের জন্য সকল পক্ষের দূরদর্শী সিদ্ধান্ত ও দায়িত্বশীল আচরণ জরুরি।
(ওএস/এএস/মে ১২, ২০২৫)
পাঠকের মতামত:
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- ইসলামপুরে ইউএনওর বিরুদ্ধে প্রটোকল লঙ্ঘনের অভিযোগ এমপির
- আগৈলঝাড়া প্রশাসন ও ঐতিহাসিক কবি বিজয়গুপ্তের মনসা মন্দিরে নববর্ষ পালিত
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
-1.gif)








