কুড়িগ্রামে ৪ বিএনপির নেতার পদত্যাগ
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে অর্থের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামী সমর্থিত ও তাদের দোষর জাতীয় পার্টির লোকজনকে কমিটিতে অন্তর্ভুক্ত, ত্যাগীদের অবমূল্যায়নসহ নানা অনিয়মের অভিযোগ তুলে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন চার বিএনপি নেতা।
আজ শুক্রবার দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা করেন তারা।
পদত্যাগকারীরা হলেন- সদ্য ঘোষিত উপজেলা বিএনপির ৪ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির এক নম্বর যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ্ স্টার, ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান ও ২৫ নম্বর সদস্য আমিনুল ইসলাম।
পদত্যাগকারীদের পক্ষে অভিযোগ করে আমিনুল ইসলাম ফুলু বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী বিগত ১৭ বছরে বিএনপির কেন্দ্র ঘোষিত কোনো কর্মসূচীতে অংশগ্রহণ করেন নাই। বিগত দিনে ধানের শীষে প্রতীক নিয়ে উলিপুর পৌরসভা মেয়র নির্বাচিত হয়ে নিজের গাঁ-বাঁচানোর স্বার্থে ও আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য উলিপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নির্বাচিত করেন। পরে তার ওপর সমস্ত দায়িত্ব অর্পণ করে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিষ্ঠিত করেছেন। এ ছাড়া জেলা পরিষদ নির্বাচনে স্ব-শরীরে অংশগ্রহণ করে জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক, জাফর আলীর পক্ষে ভোট প্রদান করে তাকে নির্বাচনে জয়লাভ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, জেলা নেতৃবৃন্দ আমাদের মতামত না নিয়ে জাতীয় পার্টি ও আওয়ামী দোষর ফ্যাসিস্ট মামলার ৬৩ নম্বর আসামি শহিদুল রহমানকে সদ্যঘোষিত উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির ১৮ নম্বর সদস্য করা হয়েছে। এছাড়াও উপজেলা আহ্বায়ক কমিটির ১৬ নম্বর সদস্য সাইফুল ইসলাম বাদল ও পৌর আহ্বায়ক কমিটির ১৭ নম্বর সদস্য রফিকুল ইসলাম বিগত দিনে আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে উপজেলা পরিষদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফ্যাসিস্ট গোলাম হোসেন মন্টুর পক্ষে নৌকা মার্কার ভোট প্রার্থনা করেছেন। শুধু তাই নয় বাদল ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার কাকাতো ভাই রতিন্দ্রনাথ প্রসাদ পান্ডের মোটরসাইকেলের পিছনে বসে নৌকার প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ তারা।
এ সময় আমিনুল ইসলাম ফুলু, মতলেবুর রহমান, আমিনুল ইসলাম, জেলা কৃষক দলের ১নম্বর যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের সমর্থকরা উপস্থিত ছিলেন।
অভিযোগ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, উলিপুরে যে কমিটি দেওয়া হয়েছে তা ব্যালেন্স করে করা হয়েছে। তাদের মনঃপূত না হওয়ায় কমিটি নিয়ে এসব প্রশ্ন তুলছেন তারা। যেসব নেতা সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন বিষয়টি আমার জানা নেই। তাদের পদত্যাগপত্র হাতে পাইনি।
(পিএস/এসপি/মে ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- বিরামপুরে মুক্তিবাহিনী ও পাকবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়
- ‘১৭ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি’
- রসাটমের ‘ইমপ্যাক্ট টিম ২০৫০’-এ বাংলাদেশের প্রমোদ চন্দ্র বৈদ্য
- লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
- পদ্মা নদীতে গোসল করতে নেমে সলিস সমাধি, আধা কিলোমিটার দূরে মিলল দেহ
- সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী
- গোপালগঞ্জের বিলে মৎস্য অবমুক্ত ও বৃক্ষরোপণ উদ্বোধন করেছেন এমপি বাবর
- সালথায় ২৬ হাজার মেট্রিক টন পাট উৎপাদণের লক্ষ্যমাত্রা
- গোপালগঞ্জে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা
- নড়াইলে শিশু বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেফতার
- বগুড়া সদর সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক সমিতির প্রার্থী গ্রেপ্তার, ছুরি উদ্ধার
- ‘যাত্রীবেশে’ অস্ত্রের মুখে ইজিবাইক ছিনতাইকালে আটক ৩
- তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
- ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
- ঈশ্বরদীর সাত রেলস্টেশনের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের দাবি
- চতুর্থ দিনেও এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
- চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাড. ইকবাল হোসেন শেখ
- ‘দেশের মানুষ এমন একটি বাংলাদেশ চায়, যেখানে খুন, ধর্ষণ, চাঁদাবাজি থাকবে না’
- ‘নারীদের ইভটিজিং ও হয়রানি রোধে নগরকান্দা-সালথায় লিগ্যাল এইড কমিটি গঠন হবে’
- ‘জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন সক্রিয় ভূমিকা রেখেছে’
- ২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন
- কাউন্সিলর একরামুল হত্যা, হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা
- এবারের ‘ইত্যাদি’ লক্ষ্মীপুরে
- ‘আর্জেন্টিনাবিরোধী ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ, শীর্ষে মিশরের কোচ
- রাসায়নিক খাতের সক্ষমতা বাড়াতে কর্মপরিকল্পনা চায় ডিসিসিআই
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
-1.gif)








