জুলাই সনদ কার্যকর ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন
স্টাফ রিপোর্টার : জুলাই ঘোষণাপত্র প্রণয়নের পাশাপাশি মৌলিক সংস্কার বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা ও বিচারের রোডম্যাপ ঘোষণার পরই নির্বাচন সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়া উচিত বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (১৩ জুন) রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি। এই প্রচেষ্টার অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি ‘সংসদ নির্বাচন’ বিষয়ে দলটিকে আস্থায় আনতে সফল হয়েছে সরকার। জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে আমরা মনে করি।
হতাশা জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে নির্বাচনের তারিখ সংক্রান্ত আলোচনা যতটুকু গুরুত্ব পেয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নাগরিকদের প্রধান দাবি তথা বিচার ও সংস্কার ততটুকু গুরুত্ব পায়নি। এটা অত্যন্ত হতাশাজনক বলে মনে করে এনসিপি। নির্বাচন প্রশ্নে সরকার কেবল একটি রাজনৈতিক দলের অবস্থান ও দাবিকেই বেশি প্রাধান্য দিচ্ছে বলে বারবার প্রতীয়মান হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ব্যতীত জাতীয় সংসদ নির্বাচন আয়োজন গণঅভ্যুত্থানকে স্রেফ একটি ক্ষমতা হস্তান্তরের মাধ্যম হিসেবে পরিণত করবে এবং রাষ্ট্র বিনির্মাণের জনআকাঙ্ক্ষাকে অবদমিত করবে। জনগণের দাবি তথা ‘জুলাই সনদ’ রচনা ও কার্যকর করার পূর্বে নির্বাচনের কোনো তারিখ ঘোষিত হলে তা জনগণ মেনে নেবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সবশেষে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংস্কারের বিষয়গুলোর ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা ও জুলাই সনদ রচনা এবং কার্যকর করেই আসন্ন জুলাইকে যথাযথ মর্যাদায় স্মরণ করার উদ্যোগ নিতে সরকারকে জোর দাবি জানাচ্ছে এনসিপি।
(ওএস/এসপি/জুন ১৩, ২০২৫)
পাঠকের মতামত:
- গুদামের পরিবর্তে ডিলারের বাড়িতে টিসিবি’র পণ্য, প্রশাসনের অভিযানে ধরা
- পাংশায় যাত্রী হয়রানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও সেচ্ছাসেবক আহত
- মারামারি মামলায় হাইকোর্টে জামিন পেলেন পাংশা বনিক সমিতির সেক্রেটারি দেলোয়ার সরদার
- আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত মাতৃভূমির স্বাধীনতা
- বড়াইগ্রামে ট্রাক চাপায় টিকটকারের মৃত্যু, অন্তরালে ভংঙ্কর কিছু তথ্য
- ট্রাক উল্টে নাইট্রোজেন গ্যাসে আচ্ছন্ন মহাসড়ক, আহত ২
- সোনাতলার দুই মানবাধিকার কর্মী পেলেন সম্মাননা মেডেল ও সনদ
- নড়াইলে যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কালিগঞ্জে ফারজানা হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত মামুনের ১০ দিনের রিমাণ্ড আবেদন
- ভাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: ‘পথে ঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে’
- সংকট, দখলদারি ও অরাজকতার আবর্তে বাংলাদেশ: রাষ্ট্রীয় অস্তিত্ব ও নাগরিক সুরক্ষার চরম বার্তা
- আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির
- বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন
- চরযশোরদী ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকিরের ইন্তেকাল
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- ধামরাইয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন
- সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মাগফিরাত কামনায় লৌহজংয়ে দোয়া মাহফিল
- ময়মনসিংহে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন
- ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ
- উত্তম কুমারের নামে হবে ফিল্ম সেন্টার
- সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিরামপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি
- জলাবদ্ধতায় সহস্র একর জমি, বিপাকে কৃষকেরা, চায় কালভার্ট
- সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
- ‘নিজের চরকায় তেল দিন’
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- নবীনগর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








