প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে
স্টাফ রিপোর্টার : একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরপেক্ষতা ক্ষুণ্ন করেছে বলে মনে করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এ ছাড়াও বিদেশে যৌথ প্রেস ব্রিফিং ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে মনে করে বিবৃতি দিয়েছে দলটি।
শনিবার (১৪ জুন) জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়েছে। বৈঠক শেষে এ অভিমত ব্যক্ত করে বিবৃতি প্রকাশ করে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে প্রধান উপদেষ্টার অভিমত প্রকাশ করাই সমীচীন ছিল। বৈঠকে নির্বাচন নিয়ে সংশয় নিরসনে প্রধান উপদেষ্টার ভূমিকা জাতির সামনে স্পষ্ট করার আহ্বান জানানো হয়।
১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে জামায়াতে ইসলামী খুবই স্বাভাবিক মনে করে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক এবং যৌথ বৈঠক করেছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বিগত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। তার এই ঘোষণার পর লন্ডনে সফরকালে একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ প্রেস ব্রিফিং এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় বলে আমরা মনে করি।
জামায়াতে ইসলামী মনে করে, সরকার প্রধান হিসেবে কোনও একটি দলের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিং নৈতিকভাবে কিছুতেই যথার্থ নয়। এতে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল সক্রিয়ভাবে বিদ্যমান, সেখানে শুধু কোনও একটি দলের সঙ্গে আলাপ করে দেশের সামগ্রিক রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সঠিক বলে বিবেচিত হতে পারে না।
জামায়াত আশা করে—অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন এবং বিচার ও সংস্কারের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিশ্চিত করবেন।
(ওএস/এসপি/জুন ১৫, ২০২৫)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








