‘আমরা যে বাজারে প্রোগ্রাম করবো সেখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে’
স্টাফ রিপোর্টার : নিজ দলের পথসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। এ সময় তিনি বলেন, আমরা যে বাজারে প্রোগ্রাম করবো সেখানে যেন বিদ্যুৎ নিয়ে শয়তানি না করে তাদেরকে বলে দেবেন। এটা এক ধরনের শয়তানি হতে পারে যেন আমি ঠিকভাবে সভা-সমাবেশ না করতে পারি। এ বিষয়ে আমি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করবো।
রবিবার (১৫ জুন) রাতে পটুয়াখালীন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানি বাজারে পথসভার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তিনি এ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ স্বচ্ছ, দুর্নীতিবাজ মুক্ত লোক নিয়ে দল গঠন করা হয়েছে। তারাই গণঅধিকার পরিষদের সদস্য হবে যারা আওয়ামী লীগের দুঃশাসনে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এ দলে কোনো দালাল, সন্ত্রাসী, মাদককারবারি, জমি দখলবাজ ও সালিশির নামে টাকা লুটেদের আশ্রয় নেই।
তিনি বলেন, গণঅধিকার পরিষদের সব নেতাকর্মী ও সমর্থকদের সকল প্রকার বিপদে-আপদে পাশে আছি এবং থাকব। কোনো অপশক্তিকে ভয় না পেয়ে সামনে দিকে এগিয়ে যেতে হবে। আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি, তাকে দেশত্যাগে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আপনারা দুষ্কৃতীর হয়ে দশমিনা ও গলাচিপায় যেসব অপকর্ম করে যাচ্ছেন মনে রাখবেন, জনগণ আপনাদের আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে জবাব দিয়ে দেখাই দেবে সেই দিন আর বাকি নেই।
নুরুল হক নুর আরও বলেন, দশমিনা গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের গণজোয়ারে অনেক দলের গা জ্বালা-পোড়া করে। তার কারণে দশমিনা ও গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের কার্যালয় ভাঙচুর করে নেতাকর্মীদের পিটিয়ে আহত করার মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে একটি দলের নেতাকর্মীরা আর প্রশাসন তাদের ছায়া হয়ে কাজ করছে। আমি বলতে চাই, গণঅধিকার পরিষদের কার্যালয় ভেঙে, নেতাকর্মীদের মারধর করে, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে আমাদেরকে থামানো যাবে না।
উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ২ থেকে ৩ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন এলাকার হাট বাজারে জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পথসভায় বক্তব্য রাখছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
(ওএস/এসপি/জুন ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘ইসলামী ব্যাংক বিপন্ন হলে অর্থনীতি বঙ্গোপসাগরে চলে যাবে’
- ‘শিক্ষায় মডেল জেলা হবে বগুড়া’
- ‘৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে'
- ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা বুধবার, মানতে হবে যে নির্দেশনা
- ‘চট্টগ্রামের রাজাঘাট এলাকা পাকবাহিনীর দখলে চলে যায়’
- ধামরাইয়ে উপজেলা প্রশাসনের আযোজনে পহেলা বৈশাখ উদযাপন
- ছিনতাইয়ের মোবাইল নিয়ে দ্বন্দ্বে ‘এলেক্স ইমন’ খুন
- সরকারি দায়িত্বপ্রাপ্তদের সাথে অসদ আচরণ, পাম্প মালিককে জরিমানা
- পাংশায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ
- শিবগঞ্জে ৩১৪৭ কৃষকের হাতে কৃষক কার্ড ও গাছের চারা
- বৈশাখের প্রথম দিনেই তাপপ্রবাহ, হাঁপিয়ে উঠছেন শ্রমিকেরা
- সোনাতলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার
- রাজৈরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- গোপালগঞ্জে বর্ষবরণ
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ
- বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় জামালপুরে বাংলা বর্ষবরণ
- সালথায় নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- দিনাজপুরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সুন্দরবনে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়ালকে স্বজনদের কাছে হস্তান্তর
- নগরকান্দায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
- সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
- বারো রকম বারো ছড়া
- ক্যালিফোর্নিয়ায় যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেস থেকে সুয়ালওয়েলের পদত্যাগ
- ‘কৃষককে আত্মনির্ভরশীল ও স্বচ্ছল হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- আদমদীঘিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বইমেলা স্থগিত
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
-1.gif)








