‘৩ আগষ্ট বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা ইশতেহার ঘোষণা করবো’
প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : ‘আগামী ৩ আগষ্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের জন্য আমরা ইশতেহার ঘোষনা করবো। গণঅভ্যূত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করবো ৩আগষ্ট শহীদ মিনারে।’
আজ বুধবার দুপুরে রাজারহাট বাজারের ট্রাফিকমোড় এলাকায় এক পথ সভায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিরি আরও বলেন রাজারহাটে আপনাদের উৎসাহ মূলক উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরনা জাগিয়েছে। দেশগড়ার ডাক দিয়ে নতুন বাংলাদেশকে পূনঃগঠনের আহবান জানিয়ে শুরু করেছি আজকের এ পদযাত্রার। প্রতিটি পদযাত্রা বাংলাদেশের প্রতিটি গ্রাম শহর আলোকিত করবে এ আমাদের প্রত্যাশা। তিন অন্যান্য দলের প্রতি ইঙ্গিত করে বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হওয়া মনে করিয়ে দেয় কোন স্বৈরাচার কোন ফেরাউন ক্ষমতার মসনদে চিরকাল টিকিয়ে থাকতে পারে না। যারা এই গণউৎসের বিরুদ্ধে দাঁড়াবে যারা সরকার দখলদারি ও চাঁদাবাজদের পক্ষে দাঁড়াবে তাদের বিরুদ্ধে বার বার গণ অভ্যূত্থান তৈরি করবো আমরা। নতুন বাংলাদেশ গঠনের জন্য বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সকলের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা জানি এখনো আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি।
তিনি কুড়িগ্রাম সম্পর্কে বলেন, বৈষম্য অবহেলা দূর্দশা এবং বঞ্চনার আর এক নাম হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম সীমান্তবর্তী এলাকা এখানে বৈষম্য দুর করতে হবে। আমাদের শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি এবং কৃষি কাজে কাজ করতে হবে। সরকারের কাছে আমরা আহবান জানাই, আঞ্চলিক বৈষম্যের শিকার যেন কুড়িগ্রাম না হয় সে বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা একটা নতুন বাংলাদেশের জন্য ফ্যাসিবাদের সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটা ধাপ পূরন করেছি। আমাদের দ্বিতীয় ধাপ পূরন করতে হলে বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে হবে। এটা আমরা গঠন করবো। বাংলাদেশের জন্য আমরা কাজ করবো। আগামী ৩ আগষ্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পূনঃগঠনের জন্য আমরা ইসতেহার ঘোষনা করবো। গণঅভ্যূত্থানকে যারা ব্যর্থ করতে চাচ্ছে ষড়যন্ত্র করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করবো ৩ আগষ্ট শহীদ মিনারে। গণ অভ্যূত্থানের অগ্রনায়কদের উপর পুলিশী হামলা চালাচ্ছে। যদি তাদের উপর নির্মমভাবে অন্যায়ভাবে হাত তোলে তাহলে এর ফলাফল ভাল হবে না। আমরা চাই পুলিশ সংষ্কার হবে।
এসময় দলের কেন্দ্রীয় নেতারা রাজারহাটের কৃতি সন্তান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদকে পরিচয় করে দিয়ে রাজারহাটবাসীকে তার সাথে থাকার জন্য অনুরোধ করেন।
এসময় বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ। দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও রাজারহাট উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভা শেষে তারা কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা হন।
(পিএস/এসপি/জুলাই ০২, ২০২৫)
পাঠকের মতামত:
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- ‘আলোচনা নয়, প্রয়োজনে মিসাইল হামলা’
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
-1.gif)








