‘একদফার প্রকৃত ঘোষক দেশের ছাত্র-জনতা’
স্টাফ রিপোর্টার : কোনো ব্যক্তি বা দল নয়, জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহীদ ভাইবোনেরা জুলাই অভ্যুত্থানে একদফার প্রকৃত ঘোষক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রবিবার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারের আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এরপর তিনি ২৪ দফা ইশতেহার তুলে ধরেন।
নাহিদ বলেন, ৩ আগস্ট একদফা ঘোষণার এক বছর। ঠিক এক বছর আগে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছিলাম। দেশের মানুষ শহীদ মিনারের সমবেত হয়েছিল। শহীদ মিনার থেকে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একদফা ঘোষণা করেছিলাম।
তিনি বলেন, সেদিন একদফা কোনো ব্যক্তি বা দলের পক্ষে থেকে ঘোষণা করা হয়নি। একদফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে। অভ্যুত্থানকারী ছাত্র-জনতার পক্ষ থেকে। ফলে একদফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র-জনতা এবং শহীদ ভাইবোনেরা।
তিনি আরও বলেন, একদফা ঘোষণার একটি ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। ওয়ান ইলেভেনের সময় থেকে আওয়ামী ফ্যাসিবাদের ভিত্তি তৈরি করা হয়েছিল। ১৫-১৬ বছর কোনো নির্বাচন ও ভোটাধিকার ছিল না। গুম-খুন নির্যাতন, মানবাধিকার হরণ হয়েছে।
নাহিদ বলেন, সর্বশেষ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে সন্ত্রাসী ফ্যাসিস্ট পুলিশ বাহিনী নির্মমভাবে গুলি চালিয়েছে। আমাদের ভাইবোনদের শহীদ করেছে। বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারেনি। ছাত্ররা নয় দফা ঘোষণা করেছিল। ফলে ফ্যাসিস্ট সরকারের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। কারণ ফ্যাসিস্ট সরকারই খুনের দায়ে দায়ী ছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছিল। তারা একদফা ঘোষণা করেছিল। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমি দায়িত্ব এবং দরদের রাজনীতির ঘোষণা দিয়েছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম।
নাহিদ বলেন, আমরা বলেছিলাম, এমন একটি ব্যবস্থা করব, যেখানে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে পারবে না। আমরা জুলাই পদযাত্রায় বিভিন্ন জায়গায় বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, বন্দোবস্তের বিলোপ আমরা করতে পারিনি। এক বছর পরে এসে আমরা সেই সীমাবদ্ধতা এবং ব্যর্থতার কথাও বলতে এসেছি।
তিনি বলেন, আমরা পুরোনো সংবিধান বাতিল করে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে। আমরা পারিনি ফ্যাসিবাদী বন্দোবস্তের ক্ষমতার স্তম্ভ দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ছিল। যে লুটেরা অর্থনীতি ছিল তা ভেঙে দিতে। ফ্যাসিবাদী ব্যবস্থার যে সাংস্কৃতিক ভিত্তি ছিল, গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দোসররা ছিল, তাদের সম্পূর্ণভাবে পরাজিত করতে। আমরা পারিনি, সেনা বাহিনীসহ প্রশাসনকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। আমাদের ব্যর্থতার কথা শিকার করেই আমরা শহীদ মিনারে সমবেত হয়েছি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য শপথ নিতে।
এ সময় তিনি ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, নারী, প্রবাসী, স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের সদস্য এবং আহতরা এবং জুলাইয়ে অংশ নেওয়া বাংলাদেশের আপামর জনতাকে স্মরণ করেন।
(ওএস/এএস/আগস্ট ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







