‘মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ‘বাণিজ্যে’ জাতি বিভক্ত হয়েছে’
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ‘বাণিজ্য' করে রাজনৈতিক বিভাজন সৃষ্টির মাধ্যমে জাতিকে বিভক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করার মানসিকতার সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরেও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ‘বাণিজ্য’ হয়েছে এবং রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা হয়েছে, যার ফলে জাতি বিভক্ত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও স্বাধীনতার পক্ষ-বিপক্ষ বলে জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখা গেছে। কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং স্বাধীনতার পক্ষে ছিল। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে তাদের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করা হয়, স্বাধীনতার পর তাদের মধ্যে প্রকাশ্যে স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো মানসিকতা দেখা যায়নি।
তিনি বলেন, ২৪-এর ছাত্র-জনতার প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারভিত্তিক রাষ্ট্র গঠন করা। এই লক্ষ্যেই বিএনপি রাষ্ট্র কাঠামো সংস্কারের চেষ্টা করছে।
সবাইকে বাংলাদেশি পরিচয় ধারণ করতে হবে মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যেন সফল হতে না পারে— সবাইকে সজাগ থাকতে হবে এবং ‘অখণ্ড বাংলাদেশ ও সবাই বাংলাদেশি' এই পরিচয়কে ধারণ করতে হবে।
তিনি বলেন, কোনো একক ভাষা, ধর্ম বা সংস্কৃতি একটি জাতি (ন্যাশন) গঠন করতে পারে না। একটি জাতি গঠিত হয় সব ভাষাভাষী, ধর্ম, সংস্কৃতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ে। একটি ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক এবং শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের জন্য সব ক্ষুদ্র জাতিগোষ্ঠী, উপজাতি এবং সব সত্তাকে বাংলাদেশি হতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি। আমাদের জাতীয়তা বাংলাদেশি এবং আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা বজায় রাখতে এবং দেশকে এগিয়ে নিতে এটাই আমাদের মূল ভিত্তি হওয়া উচিত।
(ওএস/এএস/আগস্ট ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








