‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া অস্পষ্ট ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রবিবার (১৯ অক্টোবর) রাতে এক বিবৃতিতে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর পিআর দাবির আন্দোলনকে ‘প্রতারণামূলক’ ও ‘রাজনৈতিক কৌশল’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও দুঃখজনক। তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন, তা আমাদের বোধগম্য নয়। জাতি তার কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য আশা করে না।
অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে ঐকমত্য কমিশনের আলোচনায় এবং রাজপথে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে উপস্থাপন করেছে। কাজেই জনাব নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেই।
তিনি বলেন, আমি জনাব নাহিদ ইসলামকে এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
(ওএস/এএস/অক্টোবর ২০, ২০২৫)
পাঠকের মতামত:
- কবে চালু হবে ৬৩ কোটি টাকার গড়াই সেতু, জানালেন আইনমন্ত্রী
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ইরান যুদ্ধে কূল-কিনারা না পেয়ে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্প
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুড়িগ্রামে শাবল দিয়ে বাবাকে হত্যা, ছেলে আটক
- ‘ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো তবে শেষ হতো না’
- ‘এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে’
- আশাশুনিতে ৮ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে পিটিয়ে জখম
- জামায়াতের দুর্গখ্যাত আগরদাঁড়িতে আ.লীগ নেতার ওপর সন্ত্রাসী হামলা
- মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস
- ‘যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
- দার্শনিক ইবনে তাইমিয়ার ধর্মতাত্ত্বিক ভাবনা: আধুনিক যুদ্ধবিগ্রহ ও হৃদয়বৃত্তির রক্তক্ষরণ
- ৬ ঘণ্টারও কম সময়ে সড়কে ঝরল ১৯ প্রাণ
- যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্যে ঈদুল ফিতর উদযাপন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওজোপাডিকো কর্মকর্তা নিহত
- জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত
- ঈদের দিনে সড়কে ঝরলো যুবকের প্রাণ
- ভারী বর্ষণে টুঙ্গিপাড়ায় মসজিদে নামাজ আদায়
- হিলি সীমান্তে ঈদ উপলক্ষে বিজিবি-বিএসএফের মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময়
- ‘বনলতা এক্সপ্রেস’ দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে
- আজ বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী
- ভারত মহাসাগরে মার্কিন-যুক্তরাজ্য ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- দিনাজপুরে দেশের অন্যতম বুহৎ ঈদ জামাত অনুষ্ঠিত
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- বন্দুক, কামান, মেশিনগান কিছুই জনগণের স্বাধীনতা রোধ করতে পারবে না
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- বিয়ের শেরওয়ানি পড়ার স্বপ্ন ছিল কাল, আজ গায়ে কাফন
-1.gif)








