‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
স্টাফ রিপোর্টার : জনগণ দীর্ঘদিন পর স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। সেই সুযোগে এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। তারাই ভোট পাহারা দেবে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সেখানে গৌণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকের বিষয় ছিল, ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন : রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা।’
সালাহউদ্দিন আহমদ বলেন, একটি নির্বাচনে প্রধান অংশীজন হলো রাজনৈতিক দল ও জনগণ। নির্বাচন কমিশন শুধু নির্বাচনের আয়োজন ও পরিচালনার দায়িত্বে থাকে, আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে, আর সরকারের থাকে স্বাভাবিক প্রশাসনিক দায়িত্ব। আগামী নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, বিএনপির অঙ্গীকার ছিল ফ্যাসিবাদের পতনের পর যারা তাদের বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিল, তারা নির্বাচনে জয়ী হলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়ে বিএনপি ৩১ দফা বাস্তবায়ন করবে। এই দফাগুলোর মধ্যে বেশ কয়েকটি কমিশন গঠনের পরিকল্পনাও রয়েছে। অন্তর্বর্তী সরকার কিছু কমিশন ইতিমধ্যে গঠন করেছে, তবে সংস্কার কমিশনগুলোর মাধ্যমে যেসব প্রস্তাব উঠে এসেছে, সেগুলো যথেষ্ট নয়।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, দায়িত্ব পেলে বিএনপি পুনরায় কমিশনগুলো গঠন করবে। সংবিধান সংস্কার কমিশন, বিচারবিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন থেকে শুরু করে প্রশাসনিক সংস্কার কমিশন; এসব কমিশনের মধ্য দিয়ে যে সংস্কার আসবে, তা আগেই পাওয়া গেছে বলে ধরা হলেও আরও গভীর ও কার্যকর সংস্কার করা হবে।
গোলটেবিল বৈঠকে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- বাগেরহাট কারাগারে নাশকতা মামলার আসামির মৃত্যু
- বাগেরহাটে সাবেক ইউপি সদস্যসহ গৃহবধূর মরদেহ উদ্ধার
- সাতক্ষীরার কুড়িকাহুনিয়া লঞ্চঘাটে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃত্যু
- বাগেরহাটে মৎস্য ঘেরে বিষ, ৬ লাখ টাকার মাছ নিধন
- রাতে আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি
- শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জুতা ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ
- সীমান্ত এলাকা থেকে ১৮৬ বোতল মদ উদ্ধার
- নড়াইলে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা পেল ৪ শতাধিক অসহায় ও দুস্থ রোগী
- ট্রেনের ধাক্কায় কানে কম শোনা বৃদ্ধের মৃত্যু
- লিবিয়ায় তিন বছর ধরে নিখোঁজ ফরিদপুরের ২৪ তরুণ
- নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও র্যালী
- ফরিদপুরে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- মেট্রোরেলসহ ১৯ ক্রয় প্রস্তাব অনুমোদনের সুপারিশ
- সৌদি-আমিরাত সম্পর্ক : বৈরিতা থেকে সমঝোতা
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার
- মাঝরাতে মদ্যপ নির্মাতার আবদার, তিক্ত অভিজ্ঞতা অভিনেত্রীর
- আইএলটি২০’র ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হলেন ফজলহক ফারুকি
- নেপালে তুষারধসে নিহত ১৫ শ্রমিক
- ‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
- মক্কার পর এবার মদিনায় হামলার দাবি, হুথিদের দুষলো সৌদি
- কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫
- রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ
- ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১
- ইতিবাচক ধারায় পোশাক রপ্তানি : প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি
- খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- বাউফলে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কুষ্টিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত
- বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- অধ্যক্ষ আজিজীর হবিগঞ্জ আগমন উপলক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা
- পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- ভোমরা স্থলবন্দর দিয়ে আবারো ভারতীয় চাল আমদানি শুরু
- সহকারী থেকে বনে গেলেন ডেন্ডিস্ট, ভুল চিকিৎসার মামলায় গ্রেফতার
- পাছে লোকে কিছু বলে
- ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- বৈশাখ
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- সান্তাহারে তীব্র গরমে পথচারীদের লেবুর শরবত বিতরণ
- চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
০২ অক্টোবর ২০২৬
- ‘ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না’
- ‘উন্নয়ন বাধাগ্রস্ত করতে স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে’
-1.gif)








