‘তরুণদের প্রথম ভোট শহীদ জিয়ার ধানের শীষের পক্ষে হোক’
গোপালগঞ্জ প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সব সময় জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
রবিবার (২ নভেম্বর )বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দলীয় ভাবমূর্তি অক্ষুন্ন রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে ও উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়াতে পারবেন না।
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে এই ধরনের কর্মকান্ডে জড়ালে দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনগণের আস্থাও দুর্বল হয়ে যায়। তাই মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকা এখন অত্যন্ত জরুরি এবং নেতাকর্মীদের প্রধান দায়িত্ব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল-মত ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের জন্য কাজ করা। সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকা।মতবিনিময় সভায় দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারিরীক সুস্থতা ও দির্ঘায়ূ কামনা করা হয় সেলিমুজ্জামান সেলিম আরো বলেন তারুণ্যে ও অহঙ্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে দলের নেতা কর্মীদের আহবান জানান। তিনি আরো বলেন তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকেই আগামীর স্বপ্নের বাংলাদেশ পরিচালিত হবে।তরুনদের উদ্দেশ্যে বলেন তরুনদের প্রথম ভোট শহীদ জিয়ার ধানের শীষের পক্ষে হোক।আগামীতে তরুনরাই দেশের নেতৃত্ব দেবে।
সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সঙ্গে হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণ বজায় রাখা প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। দায়িত্বশীল, মানবিক ও সহমর্মী আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা গেলে দলীয় ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
সেলিমুজ্জামান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেউ যদি এ কথায় অমান্য করে তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ রাখা গুরুত্বপূর্ণ এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঠিক আচরণই জনগণের কাছে দলের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে, এছাড়া স্থানীয়ভাবে অপ্রয়োজনীয় বিরোধ ও প্রভাব বিস্তারমূলক কর্মকান্ড থেকে বিরত রাখার মাধ্যমে জনগণের কাছে দলীয় ভাবমূর্তি ইতিবাচক রাখা যাবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
(টিবি/এএস/নভেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








