‘নতুন রূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে’
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, চরম কর্তৃত্ব ও দুঃশানের বিরুদ্ধে দুটো অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পরেও অনেকে স্বৈরতন্ত্রের ভূত কাঁধে নিয়ে হাঁটছেন। রাজনীতিতে নতুন জবরদস্তির আলামত দেখা যাচ্ছে। নতুন রূপে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে।
তিনি বলেন, বৈষম্যহীন মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণে নূর হোসেন আর আবু সাঈদরা অনুপ্রেরণা হিসাবে কাজ করবেন।
সোমবার (১০ নভেম্বর) এরশাদের সামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেনের ৩৮ তম শাহাদাৎবার্ষিকীতে নূর হোসেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় দলটির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য সিকদার হারুন মাহমুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, যুবরান আলী জুয়েল, ঢাকা মহানগর কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রিয়েল, আরিফুল ইসলাম আরিফ, চুন্নু সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাইফুল হক বলেন, সরকারের দুর্বলতা ও অকার্যকারিতার সুযোগ নিয়ে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারে নেমে পড়েছেন।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুটো ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে চরম কর্ত্বতৃবাদী স্বৈরাচারী শাসকগোষ্ঠীকে বিদায় দিলেও তাদের শিকড় উপড়ে ফেলা যায়নি। আর এ কারণেই বারে বারে দমন ও নিপীড়নমূলক শাসন ফিরে আসছে। গোটা ফ্যাসিস্ট ব্যবস্থা নির্মূল ছাড়া গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করা যাবে না।
তিনি বলেন, শহীদ নূর হোসেন, ডাক্তার মিলন, আবু সাঈদ, মীর মুগ্ধসহ শহীদেরা বৈষম্যহীন সাম্যভিত্তিক যে মানবিক ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জীবন দিয়েছেন তা প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল আমরা তাদের রক্তের ঋণ শোধ করতে পারি। এই সংগ্রামে নূর হোসেন আর আবু সাঈদেরা অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবেন।
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
- ‘অচিরেই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে’
- ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা
- মুক্তিবাহিনী পাথরঘাটা অঞ্চলে পাকহানাদারদের অবস্থানের ওপর আক্রমণ চালায়
- ৮ দিন পর উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
- কর্ণফুলীতে নেমে নিখোঁজ, ৩ ঘণ্টা পর চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠির তৈরি দুর্গা প্রতিমা
- কলি হত্যার বিচার দাবিতে উত্তাল পাবনা, আদালত-ডিসি অফিস ঘেরাও
- ‘আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করতে চায়’
- গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
- টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- কর্ণফুলী নদীতে গোসলে নেমে চবি শিক্ষার্থী নিখোঁজ
- ফরিদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনিরুল ইসলাম গ্রেপ্তার
- গোপালগঞ্জে ধান-চাল সংগ্রহ শতভাগ অর্জিত
- নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ১১ জন আটক
- বিচারক দম্পতির বাসায় চুরির ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ১০, স্বর্ণালংকার উদ্ধার
- ৪৬ বছর ধরে সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার পথচলা
- গাজীপুরে বাসায় ঢুকে নারীকে ছুরিকাঘাতে হত্যা
- সাতক্ষীরায় সাড়ে ৯ মাসে পানিতে ডুবে ২০ জনের মৃত্যু
- বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ
- ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন
- ‘আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ’
- ‘আইফোনের জন্যেই অপ্রতিমকে হত্যা’
- ফরিদপুরে কালী মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের মূর্তি ও স্বর্ণালঙ্কার চুরি
- ২৪ ঘণ্টায় দেশে গ্যাস উৎপাদন ২ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
-1.gif)








