মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি : আজকে একটা চেষ্টা করা হচ্ছে মুক্তিযুদ্ধটাকে ভুলিয়ে দেওয়ার। ৭১ এ কিছু হয়নি, আমরা কিছুই করিনি, দেশটার জন্য আমরা কোন অবদানই রাখিনি। ২৪ এ যারা করেছে তারাই সব করেছে। এমন একটা ধারনা দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা আলমগীর বলেন, ২৪ কে আমি ভুলতে পারবো? ২৪ না হলে নতুন বাংলাদেশ হতোনা। তেমনি ৭১ কে আমরা ভুলতে পারবো না। আজকে তোমাদের জন্মই হয়েছে এ দেশে। আমি তোমাদের পায়ে পড়ছি, একথাটা কখনও ভুলবানা। ৭১ এ আমার হাজার হাজার ভাইকে শহীদ করা হয়েছে, ৭১ এ লক্ষ মানুষকে বাড়ি ছাড়া হতে হয়েছে। ওই ৭১ এই আমাদের অগনিত মা বোনকে পাশবিক নির্যাতন করে অত্যাচার করা হয়েছে। এসব আমরা ভুলতে পারিনা।
তিনি বলেন, আজকে সুপরিকল্পিত ভাবে একটি মহল যারা ৭১ এ পাকিস্থানি হানাদার বাহিনীর সাথে যোগসাজস করে এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে,তাদের মেয়েদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো, তাদের সাথে কি এ দেশের মানুষ আপস করতে পারে?
আজকে সুপরিকল্পিত ভাবে একটি মহল যারা ৭১ এ পাকিস্থানি হানাদার বাহিনীর সাথে যোগসাজস করে ্এ দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে,তাদের মেয়েদের পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিলো, তাদের সাথে কি এ দেশের মানুষ আপস করতে পারে?
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে পিছিয়ে দেবার, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে। এটা হলে আমাদের সর্বনাশ হবে, এ দেশের সর্বনাশ হবে। আর কোন কাল ক্ষেপন না করে নির্বাচন এক দিনের জন্যও পেছাবেন না দয়াকরে।
মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভেবেছেন। আমাদের পার্টির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় তৈরী করেছেন। মুক্তিযোদ্ধা ভাইয়েরা আজ ভাতা পাচ্ছেন কার জন্য? আমরা মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুযোগ সুবিধা দেবার চেষ্টা করেছি, আগামীতে আরো দেবো।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নাঈম জাহাঙ্গীর,বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, সাবেক প্রতিমন্ত্রী মনসুর আলী সরকার, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারন সম্পাদক পয়গাম আলী।
(এফআর/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- স্মার্ট কৃষি ব্যবস্থাপনায় কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে
- মহান মে দিবসে গোপালগঞ্জ জেলা ট্রাক ড্রইভারস ইউনিয়নের আলোচনা সভা
- ফরিদপুরে বেপরোয়া গতিতে ট্রাকের তাণ্ডব, গণপিটুনিতে চালক নিহত
- কোটালীপাড়ায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন
- সিসিকের উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সাতক্ষীরায় ক্রিস্টাল মেথ আইসসহ ভারতীয় মালামাল আটক
- জামালপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- মহান মে দিবসে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
- হাইব্রিড-ইভি গাড়িতে শুল্ক কমানোর দাবি বারভিডার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
- বিএনপিপন্থী আইনজীবীদের পূর্ণ প্যানেলে জয়ী
- ‘সংগীতের শক্তিতে এক হয় মানুষ’
- জরুরি ভিত্তিতে ইসরায়েলসহ কোন কোন দেশে অস্ত্র বিক্রি করছেন ট্রাম্প
- ‘শ্রমিকদের উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না’
- হাতিয়া রুটে দুই দিন ধরে ফেরি চলাচল বন্ধ
- নারী ক্রিকেটে পাকিস্তানকে টপকাল বাংলাদেশ
- সৌদি পৌঁছেছেন ৪১ হাজার ৬২৯ বাংলাদেশি হজযাত্রী
- নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- শীতে পায়ের যত্ন
- সৈয়দপুরে শুক্রবার আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভা
- ‘বিএনপি নৈতিকভাবে বিজয়ী, সরকারের পতন অনিবার্য’
-1.gif)








