‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন চুরমার করতে দেশ বিরোধী অপছায়া পাখা মেলেছে’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট দেশ বিরোধী অপশক্তিকে বিদায় করার পর আমরা নতুন সুর্যোদয়ের আকাঙ্খা এবং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নকে চুরমার করার জন্য দেশ বিরোধী একটি অপছায়া দেশের ওপর পাখা মেলছে। দেশ বিরোধী অপশক্তি এবং তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে নতুন করে শপথ নিতে হবে। নিজেদের মধ্যে ইস্পাত কঠিত ঐক্য সৃষ্টি করতে হবে।
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার যশোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার এবং দেশের মাটি ও মানুষের কল্যাণের জন্য রাজনীতি করার ব্রত নিয়ে আমরা বিএনপির রাজনীতি করি। আমাদের সামনে শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো নেতৃত্ব এবং আদর্শ রয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি সংকটে সমস্যা অত্যান্ত শক্তভাবে মোকাবেলা।
তিনি বলেন, এই দেশ বারবার সংকটে পড়েছে। কিন্তু ইতিহাস বলে প্রতিটি সংকটে দেশের সাধারন মানুষ ঢাল হয়ে দাঁড়ানোর পাশাপাশি অপশক্তিকে নিশ্চিত করে বিজয় অর্জন করেছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে আবারও দেশে বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আকাঙ্খা জনগণের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেই বাংলাদেশ গড়ার একটি মাত্র উপায় সমগ্র দেশে ধানের শীষের জোয়ার সৃষ্টি করতে হবে। যার যার অবস্থান থেকে দেশর রক্ষার প্রতীক ধানের শীষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। জিয়াউর রহমানের স্বপ্নের এবং বেগম খালেদা জিয়ার অসামান্য ত্যাগের বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হবে। তার জন্য সকলে বিভেদ ভুলে রাজপথে ঐক্যবদ্ধভাবে থেকে বিজয় ছিনিয়ে আনতে হবে।
আলোচনা সভায় প্রধান বক্তার বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তীতে সময়ে নির্বাচনকে অনিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ দুর্বল করতে ষড়যন্ত্র বর্তমান। এই ষড়যন্ত্র মোকবেলায় নতুন করে জিয়াউর রহমানের সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিতে হবে। ঠিক যে ভাবে আমরা ঐক্যবদ্ধ ভাবে চব্বিশে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আশির দশকে স্বৈরচারী এরশাদের পতন ঘটিয়েছি। ঠিক একই ভাবে বাংলাদেশের অস্তিত্বের প্রয়োজনে এবং জনগণের কাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাহসিকতার গৌরবজ্জ্বল ভূমিকার কারণে ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশকে ঐক্যবদ্ধ করার অভিপ্রায়ে বিকল্প নেতৃত্ব এবং ব্যাক্তিকে খুঁজে না পাবার কারণে সিপাহী জনতা তাকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসীন করেন। একজন শামরিক কর্মকর্তা হয়েও তিনি উপলদ্ধি করেছিলেন একটি দেশ গণতন্ত্রহীন থাকতে পারে না। তিনি শামরিক শাসনের পরিবর্তে গণতন্ত্র কায়েম করার জন্য নির্বাচনী ব্যবস্থা করলেন। যেই নির্বাচনের মাধ্যমে শেখ মুজিবের হাতে বিলুপ্ত আওয়ামী লীগ অংশ গ্রহণের সুযোগ পেয়েছিল। আজকে যারা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করেছে, জিয়াউর রহমানের আনুকুল্য এবং করুণা নিয়ে তারা সেদিন দেশের ফেরত আসার সুযোগ পেয়েছিল। কিন্তু তাদের ঘৃণ ষড়যন্ত্রে জিয়াউর রহমানকে নির্মম ভাবে জীবন দিতে হয়েছে। স্বাধীনতা আগে পরে বারবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র হয়েছে জিয়া পরিবারের পরিবারের বিরুদ্ধে। কারণ বাংলাদেশের ভাগ্যের সাথে জিয়া পরিবারের ভাগ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিএনপির একটি কর্মী বেচে থাকতে দেশে স্বাধীনতা স্বার্বভেীমত্বকে বিপন্ন করা যাবে না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
(এসএ/এসপি/নভেম্বর ১০, ২০২৫)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
-1.gif)








