‘স্টিমরোলার নির্যাতনেও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি বিএনপি’
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগ সরকারের সময় তার ওপর, তার পরিবার এবং দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালানো হলেও কখনো জনগণ থেকে বিচ্ছিন্ন হননি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটি ভয়াবহভাবে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এখন কেউ কাউকে আর মানবে না এমন একটা ভাব ও নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে। এভাবে আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এজন্য প্রয়োজন আইনের শাসন। আর আইনের শাসন করতে প্রয়োজন পার্লামেন্ট নির্বাচন।
অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, জেলা ভিত্তিক কৃষি ও শিল্পকে এক ছাতার নিচে সুসংগঠিত করতে পারলে অর্থনৈতিক সাফল্য আসবে। তবে জাতি হিসেবে দায়িত্ব পালনে পিছিয়ে থাকার কথাও উল্লেখ করেন তিনি। বলেন, জাতি হিসেবে এখনো আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে পারিনি।
আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল বলেন, পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার পথ পরিষ্কার হবে।
ব্যক্তিগত ও দলীয় আদর্শ তুলে ধরে তিনি আরও বলেন, আমরা কখনো রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করিনি। নতুন বাড়ি করিনি। বরং জমি বিক্রি করে রাজনীতি করেছি। শুধু দেশ ও জনগণের কল্যাণের জন্যই রাজনীতি করি। তাই কারা কীভাবে রাজনীতি করছেন, সেটা বুঝতে হবে আপনাদের। সব দিক বিবেচনা করে কোনটি সঠিক, সেই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের আহ্বান জানাচ্ছি।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীরা এবং জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৫)
পাঠকের মতামত:
- জিঞ্জিরায় নিরীহ আশ্রয়প্রার্থীদের ওপর পাকসেনাবাহিনী আক্রমণ চালায়
- ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
- জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু
- শিক্ষার্থী সেজে শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন লৌহজংয়ের ইউএনও
- ‘প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে’
- ইউনূসসহ সকল উপদেষ্টা অপরাধী : মোমিন মেহেদী
- অসুস্থতা ও একাকিত্বের জ্বালা সইতে না পেরে কাপ্তাইয়ে বৃদ্ধের আত্মহনন
- নগরকান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার মেট্রিক টন ডিজেল
- ঈশ্বরদীতে ভুয়া জজ পরিচয়ে প্রতারণার চেষ্টা, সাবেক সেরেস্তাদার আটক
- নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন জেলা পুলিশ সুপার
- মুদি দোকানে ৩৫০ টাকা লিটারে পেট্রোল বিক্রি, জরিমানা ৫০ হাজার
- নড়াইলে রাস্তার ধারে দৃষ্টিনন্দন সজনের বাহার
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৩ এপ্রিল
- বিএনপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
- মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় মিলছে না জ্বালানি তেল, ১২ জনের জরিমানা
- গোপালগঞ্জে ৭০ বোতল উইনসেরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- একটি সেতুর কারণে ৯ বছরের দুর্ভোগে ১০ গ্রামের মানুষ
- হামের টিকাদান কর্মসূচি শুরু ৫ এপ্রিল
- ‘মাদক সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আত্মহত্যা করবো’
- কাশিয়ানীতে রেস্টুরেন্টে নারীকে ধর্ষণের অভিযোগে কর্মচারী গ্রেফতার
- ‘পাচার হওয়া অর্থ ফেরাতে সব পদক্ষেপ নেবে সরকার’
- মেলেনি লাইসেন্স, পেছাচ্ছে জ্বালানী লোডিং
- মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭ ইয়াবাসেবী আটক
- সুন্দরবনের মধু আহরণ ও জলদস্যু নির্মূল কার্যক্রমের উদ্বোধন
- কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রী, মানুষের নাভিশ্বাস
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- চুলের যত্নে জানতে হবে যে ১০ তথ্য
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- কৃষ্ণচূড়ার ডালে ডালে
- মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান
- চাঁদপুরে জাহাজে খুন হওয়া ছেলের শোকে বাবার মৃত্যু
- খাগড়াছড়িতে চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা
- বরগুনায় টিকা নিয়ে হাসপাতালে ১৬ শিক্ষার্থী
- মেহেরপুরে বিভিন্ন আয়োজনে দিনব্যাপী প্রবীণদের মিলন মেলা
- শরীয়তপুরে সমকাল প্রতিনিধিকে হাতুড়িপেটার প্রতিবাদে মানববন্ধন
- ‘কেউ ভাবেনি গাজায় যুদ্ধবিরতি সম্ভব’
- রংপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা
- পবিত্র মহন্ত জীবন এর দু’টি কবিতা
- ‘কুমিল্লায় সন্ত্রাসী-চাঁদাবাজদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে’
- একাত্তরে নিখোঁজ হওয়া পিতার প্রথম মৃত্যু সংবাদ পেলাম পঁচাত্তরের ১৫ আগস্ট
- ফরিদগঞ্জে তিন সন্তানের জননী ও যুবকের আত্মহত্যা
-1.gif)








