‘বিএনপি দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বিএনপি দেশের অগ্রতি, সমৃদ্ধি এবং উন্নয়নের রাজনীতি করে। দেশের মাটি ও মানুষের স্বার্থ বোঝে। সে কারণে আগামীর বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধিশালী করে গড়ে তোলার জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মপরিকল্পনা নিয়েছেন।
তিনি বলেন, তারেক রহমান আগামীর দিনে রাজনীতিকে আরও কঠিন ও জনবান্ধব করতে চান। যে রাজনীতির সূচনা করেছিলেন তার পিতা শহীদ জিয়াউর রহমান এবং মাতা বেগম খালেদা জিয়া। তারেক রহমান বলেছেন, ঢাকা শহরের অট্টলিকায় থেকে রাজনীতি করা যাবে না, জনগণের পাশে যেতে হবে। রাষ্ট্রীয় দুনীতি বন্ধ এবং জনগণের আমানত সুরক্ষার দায়িত্ব নেবার মানসিকতা নিয়ে রাজনীতি করতে হবে।
আজ শুক্রবার যশোর জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
টাউন হল ময়দানে সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ ( সদর) আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে শামসুর রহমান শিমুল বিশ্বাস আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করতেন। তিনি শ্রমিকদের মর্যদা এবং তাদের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছিলেন। শ্রমিকদের সুবিধার্থে দেশের কলকারখানা গুলোতে তিন শিফটে কাজ চালু করেছিলেন। বিদেশে কর্মরত শ্রমিকদের অর্জিত অর্থ দেশের বৈদেশিক আয়ের প্রধান খাত। সেই বিদেশে শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রে টাকায় বিদেশী বাড়ি বানিয়েছেন। আগামী দিনে সেই সুযোগ আরও কেউ পাবে না। তিনি বলেন, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শ্রমিকদের অসামান্য ভূমিকা রয়েছে। সর্বশেষ জুলাই বিপ্লবেও শ্রমিক দলের শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। সভ্যতার কারিগর শ্রমিক শ্রেণীর মর্যদা যে ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া দিয়েছেন, আগামী দিনেও তারেক রহমান দেবেন। তিনি ঘোষণা দিয়েছেন, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সকল বন্ধ কলকারখানা চালু করার ঘোষণা দিয়েছেন। প্রতিটি পরিবাবের মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করার ঘোষণা দিয়েছেন। যে কার্ডের অর্থ দিয়ে তারা সাংসারিক ব্যয় নির্বাহ করতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ আসনে ধানের শীষে প্রাথী অনিন্দ্য ইসলাম অমিতকে বিজয়ী করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান শামসুর রহমান শিমুল বিশ্বাস।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ সভাপতি ফারাজি মতিয়ার রহমান, খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবুর রহমান, জেলা শ্রমিক দলের সহ সভাপতি আব্দুল ওয়াদুদ, যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, শ্রমিক দল নেতা শহীদ আলী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন।
(এসএ/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)
পাঠকের মতামত:
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- সার্জারির গুঞ্জন নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল
- প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা
- ইলিশের লোভনীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, ৪ প্রতারক গ্রেফতার
- ‘রাজনৈতিক অনিশ্চয়তায় চাপে অর্থনীতি’
- ৪ জুন নয়, ‘জাতীয় চা দিবস’ পালন হবে ২১ মে
- লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি আরও ৩ সপ্তাহ বাড়ল
- শান্ত-মোস্তাফিজে ১৩ বছর পর সিরিজ বাংলাদেশের
- পাকিস্তান ও ভারতের মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ অনুষ্ঠিত হয়
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভৈরবে দুই শিশুর মারামারিকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর, আহত ১৫
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
২৪ এপ্রিল ২০২৬
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা
-1.gif)








