‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম বলেছেন, বাংলাদেশে সম্পদের কোন অভাব নাই। আমাদের অভাব চরিত্রবান নেতার। বিগত সাড়ে ১৫ বছরে যে দলটির দেশ শাসন করেছে ক্ষমতা ছাড়ার পর জানা গেল তারা প্রায় ২৭ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এতে প্রমাণ হয় দেশটা গরীব দেশ না সম্পদশালী দেশ। সম্পদের সৎ ব্যবহার করার জন্য সম্পদকে পাহারা দেয়ার মত বিগত ৫৪ বছরে এদেশে সৎ লোক পাওয়া যায় নাই।
দুর্নীতি বাংলাদেশের প্রধানতম সমস্যা উল্লেখ করে এ টি এম আজহারুল ইসলাম বলেন, যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করেন জনগণের ভালোবাসা পাই, জামায়াতে ইসলামী যদি জনগণের সেবা করার সুযোগ পাই সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০০১ সালের বিগত চার তুলে জোট সরকারের আমলে জামায়াতে ইসলামী তিনটি মন্ত্রণালয় চালানোর সুযোগ পেয়েছিল। কৃষি, শিল্প এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়। আমাদের সাবেক আমিরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ মন্ত্রণালয় গুলি চালিয়েছিলেন। পাঁচটি বছর এই মন্ত্রণালয় গুলোতে একটি টাকা আত্মসাতের প্রমাণ করতে পারেনি। জামায়াতে ইসলামী দায়িত্ব পেলে সেই নেতাদের আদর্শ অনুসরণ করে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ২০০১ সালে আমাদের ১৮ জন এমপি ছিল। এই এমপিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ কেউ পেশ করতে পারেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে দাঁড়িপাল্লার প্রতীকে ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে ভোট চান তিনি।
আজ রবিবার চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
দুপুর ২টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো: মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জেলা আমীর ও যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসূল, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর-১ আসনের এমপি প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-৫ আসনের এমপি প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহের মহেশপুর-কোটচাঁদপুর আসরের এমপি প্রার্থী মতিয়ার রহমান, কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী আবু তালেব জনসভায় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
এছাড়া জেলা ও উপজেলা জামায়াত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন। জনসভা মাঠ নারী ও পুরুষের উপস্থিতিতে কানাই কানাই পূর্ণ হয়ে গেলে মাঠের বাইরে বিভিন্ন স্থানে মানুষ অবস্থান নেন।
সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ ও গিয়াস উদ্দিন।
(এসএ/এসপি/নভেম্বর ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








